নজরবন্দি ব্যুরোঃ আগরতলার জন্য নবরত্ন। ত্রিপুরা পুরভোটের ঠিক নয় দিন আগে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। উন্নত নগর, উন্নত সমাজ, নিশ্চিত সুরক্ষা, নির্মল ত্রিপুরা, সু-স্বাস্থ্য এবং পরিশ্রুত পানীয় জলের প্রতিশ্রুতিকে সামনে রেখে ককবরক রাজ্যের পুর নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত ঘাসফুল শিবিরের। সেইসঙ্গে বিশেষভাবে উল্লেখ রয়েছে নারী নিরপাত্তা এবং আইনশৃঙ্খলার বিষয়গুলিও। মহিলাদের কথা ভেবে আগতলায় নামবে পিঙ্ক অটো এবং ট্যাক্সি।
আরও পড়ুনঃ ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল, দেখা করলেন রাজীব-সুবল
২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের রথ আটকে দেওয়ার পর এখন উত্তর-পূর্বের বিজেপি শাসিত ত্রিপুরায় দিকে নজর তৃণমূলের। ২০২৩ সালে ত্রিপুরায় সরকার গঠনের লক্ষ্য নিয়ে সংগঠনে জোর দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সমাপদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে ত্রিপুরার পুরভোট লিটমাস টেস্ট বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার প্রকাশিত নয় প্রতিশুতি সমেত আগরতলার জন্য নবরত্ন।
কলকাতার ধাঁচেই আগতলা পুরসভা পরিচালনা করার প্রতিশ্রুতি সামনে রেখেছে তৃণমূল। খানা খন্দহীন আগরতলা, সকলের জন্য ফ্রি ওয়াই ফাই, বায়ো টয়লেট, শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা, নাগরিক সুরক্ষায় টহলদারি ভ্যানের কথা উল্লেখ করেছে তৃণমূল। মহিলাদের জন্য আলাদা করে শহরে চলবে পিঙ্ক অটো, ট্যাক্সি।
We are committed to your safety!
5 dedicated mobile vans will patrol and respond to civic difficulties.
We will launch 250 Pink Autos/Taxis, exclusively for women.
AMC will also cover 50% of the cost for purchasing these vehicles.
#AgartalarJonnoNabaratna pic.twitter.com/J1AopBC3m0— AITC Tripura (@AITC4Tripura) November 16, 2021
সেইসঙ্গে ক্ষমতায় এলে প্রতি পাঁচটি ওয়ার্ডে একটি করে নাগরিক সুরক্ষা কেন্দ্র চালু করবে তৃণমূল পরিচালিত পুরসভা। পাশাপাশি একটি মাত্র ফোন কলে কথা বলা যাবে মেয়রের সঙ্গে। পাশাপাশি স্বাস্থ্যের মান উন্নয়ন এবং পরিস্রুত পানীয় জলের প্রতিশ্রুতিও রেখেছে তৃণমূল।
আগরতলার জন্য নবরত্ন, কলকাতার ধাঁচে আগরতলা গড়ার প্রতিশ্রুতি তৃণমূলের

ত্রিপুরায় নির্বাচনী প্রচারে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবার বিপ্লব দেবের সরকারকে বারবার কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। নিরাপত্তার দাবীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুস্মিতা দেব এবং সুবল ভৌমিকরা। ত্রিপুরায় বিরোধীদের প্রচার সুনিশ্চিত করতে হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। এমনকি এবিষয়ে স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপির থেকে রিপোর্ট চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত এবার সেই ইস্যুকেই সামনে রেখে জোরকদমে প্রচার শুরু করেছে তৃণমূল।
নির্বাচনের আগে এক তৃতীয়াংশ আসনে প্রার্থী প্রত্যাহার করেছে বিরোধীরা। ফলে একাধিক আসনে বিনা প্রতিদ্বন্দিতায় বিজেপির জয় নিশ্চিত। কিন্তু বাকি আসনে নির্বাচনের ফলাফল বলে দিতে পারে আগামী দিনে ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যত।



