মুখ্যমন্ত্রীর নামে অশালীন মন্তব্য, বারাসাতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Swapan Majumder: ঘটনাটা শনিবারের। অশোকনগরে প্রচার সারছিলেন স্বপন মজুমদার। সেখানেই তিনি সন্দেশখালি ইস্যু নিয়ে কথা শুরু করেন এবং সমস্ত দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপান। এর পরই তিনি এমন বাজে মন্তব্য করেন যা কার্যত ছাপার অযোগ্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের একবার বিপাকে বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য রেখেছেন তিনি, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার তাঁর বিরুদ্ধে কমিশন কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!

ঘটনাটা শনিবারের। অশোকনগরে প্রচার সারছিলেন স্বপন মজুমদার। সেখানেই তিনি সন্দেশখালি ইস্যু নিয়ে কথা শুরু করেন এবং সমস্ত দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপান। এর পরই তিনি এমন বাজে মন্তব্য করেন যা কার্যত ছাপার অযোগ্য। এর আগেও তিনি নানান সময় কু-মন্তব্য করেছেন বলে অভিযোগ তৃণমূলের।

মুখ্যমন্ত্রীর নামে অশালীন মন্তব্য, বারাসাতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল
মুখ্যমন্ত্রীর নামে অশালীন মন্তব্য, বারাসাতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

প্রথম থেকেই স্বপনকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয় বারাসাতে। তাঁকে ‘ইন্টারন্যাশানাল ড্রাগ পাচারকারী’ বলে কটাক্ষ করে তৃণমূল। আর এবার তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেন আর সেই খবর পৌঁছে গেল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে। আজ, রবিবারই নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে জোড়াফুল শিবির, এমনটাই সূত্রের খবর।

মুখ্যমন্ত্রীর নামে অশালীন মন্তব্য, বারাসাতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

মুখ্যমন্ত্রীর নামে অশালীন মন্তব্য, বারাসাতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

একুশের বিধানসভায় বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে দাঁড়িয়ে জিতে বিধায়ক হন স্বপন মজুমদার। সেই সময়েও তিনি প্রচারে তৃণমূল নেতাদের হাত-পা ভেঙে দেওয়া শুরু করে পুলিশের বিরুদ্ধেও কড়া ভাষায় সরব হন। এবার তাঁর ‘টার্গেট’ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মতুয়া ভোটের কথা মাথায় রেখেই বারাসাত কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। কিন্তু বিতর্ক যেন তাঁর পিছুই ছাড়ছে না।

মুখ্যমন্ত্রীর নামে অশালীন মন্তব্য, বারাসাতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত