নজরবন্দি বুরোঃ ২৫ নভেম্বর পুরভোট ত্রিপুরায়। তার আগে পতাকা সরানোকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালো তৃণমূল। বুধবার একটি সিসিটিভি ফুটেজের ভিডিও প্রকাশ করে ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। “নতুন ভারত” এর উদাহরণ টানলেন অভিষেক।
আরও পড়ুনঃ “আগরতলার জন্য নবরত্ন”, ত্রিপুরা তৃণমূলের ইস্তেহার প্রকাশ
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে পুরভোটে ঝাঁপিয়েছে তৃণমূল। আগরতলা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহারে “আগরতলার জন্য নবরত্ন” ঘোষণা করেছে তৃণমূল। নির্বাচনের প্রাক্কালে শহরের একাধিক জায়গায় দেখা গেল তৃণমূল বনাম বিজেপির স্বন্দ্বের ছবি। এবার ত্রিপুরায় সরানো হল তৃণমূলের পতাকা, তা নিয়ে ক্ষোভ উগরে দিল শীর্ষ নেতৃত্ব।
#NewIndia https://t.co/lklf8T69Ho
সদ্য প্রকাশিত
জামিনে মুক্তি পেয়ে বাংলা দলে যোগ দিলেন অভিষেক, হায়দরাবাদ ম্যাচের আগে অনুশীলনে উইকেটকিপার
নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের দাবিতে ভারতের পাশে ৪ ইউরোপীয় দেশ, জয়শঙ্করের বৈঠকে বড় সমর্থন— Abhishek Banerjee (@abhishekaitc) November 17, 2021
সরকারী গাড়িতে চড়ে সরানো হল তৃণমূলের পতাকা সরানোকে কেন্দ্র করে ত্রিপুরার বিপ্লব দেব পরিচালিত বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। ত্রিপুরা তৃণমূলের তরফে ট্যুইট করে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে যে ধরনের কাজ চলছে তা লজ্জাজনক। নির্বাচন কমিশনের এবিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে। বিজেপির “নতুন ভারত” ট্যুইটে কটাক্ষ অভিষেকের।
জাতীয় নির্বাচনের দিকে ত্রিপুরা দখলে নেমেছে তৃণমূল। প্রায় দেড় বছর আগে থেকেই ককবরক রাজ্যে সংগঠন বাড়াতে চাইছেন সুবল ভৌমিক, আশীষ লাল সিং এবং সুস্মিতা দেবরা। বিধানসভা নির্বাচনের আগে পুরসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ঘাসফুল। বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন বিরোধীরা।
ত্রিপুরায় সরানো হল তৃণমূলের পতাকা, অভিযুক্ত বিজেপি

ইতিমধ্যেই এক তৃতীয়াংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। তবুও রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়কে সামনে রেখে প্রচারে নেমেছে বিরোধীরা। পুরসভা নয়, বরং বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবের সরকারকে উৎখাত করার পরিকল্পনা রয়েছে বাম-তৃণমূল-কংগ্রেসের।



