সন্দেশখালি ফুঁসছে যার বিরুদ্ধে, সেই উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

শনিবার রেড রোডে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে এ কথা ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিগত তিন দিন ধরে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি (Sandeshkhali)। লাঠি বাঁশ নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন দ্বীপাঞ্চলের সাধারণ মহিলারা। গুচ্ছ গুচ্ছ অভিযোগ তিন তৃণমূল নেতার বিরুদ্ধে। দাবি একটাই, শাহজাহান শেখ, উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেফতারি। এরই মধ্যে সন্দেশখালির জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে (Uttam Sardar) ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল (TMC)। শনিবার রেড রোডে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে এ কথা ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক।

আরও পড়ুন: লোকসভার আগেই দেশে CAA কার্যকর করবে BJP সরকার? বড় ইঙ্গিত অমিত শাহের

এদিন পার্থ ভৌমিক বলেন, “আমরা তৃণমূল (TMC) কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। কিন্তু জেলা পরিষদ সদস্য তথা অঞ্চল তৃণমূলের সভাপতি উত্তম সর্দার (Uttam Sardar) মানুষের সঙ্গে বাজে ব্যবহার করছে। লোকজনকে ভয় দেখাচ্ছে। তৃণমূল (TMC) কংগ্রেস পার্টিটা সিপিআইএম নয়। আমি দলীয় নেতাদের নির্দেশে ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে ৬ বছরের দল সাসপেন্ড করলাম।”

সন্দেশখালি ফুঁসছে যার বিরুদ্ধে, সেই উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল
সন্দেশখালি ফুঁসছে যার বিরুদ্ধে, সেই উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

প্রসঙ্গত, তৃণমূলের (TMC) তিন নেতার বিরুদ্ধে অভিযোগের তালিকাটাও বেশ লম্বা। রাস্তা কেটে ভেড়ি বানানো, কাজ করিয়ে গরীব গ্রামবাসীদের টাকা না দেওয়া থেকে শুরু করে পুকুর বুঝিয়ে বেসরকারি স্কুল নির্মাণের পরিকল্পনা, মহিলাদের অসম্মান, বাদ নেই কিছুই! অবশেষে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে এই দাবিতে গ্রামবাসীরা পথে নেমেছেন।

সন্দেশখালি ফুঁসছে যার বিরুদ্ধে, সেই উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

সন্দেশখালি ফুঁসছে যার বিরুদ্ধে, সেই উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি (Sandeshkhali)। শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্মে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয় উত্তম হাজরার অফিস। ঘেরাও করা হয় থানা এবং উত্তম ও শিবুর বাড়ি। পুলিশের তরফে একশোর বেশি গ্রামবাসীর নামে অভিযোগ দায়ের করা হয়। ৫ জনকে বসিরহাট আদালতে তুলে তাঁদের মধ্যে ৩ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এদিকে আবার শিবু হাজরা ও উত্তম সর্দারের (Uttam Sardar) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক মহিলা।

সন্দেশখালি ফুঁসছে যার বিরুদ্ধে, সেই উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

প্রসঙ্গত, উত্তম সর্দারকে (Uttam Sardar) উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার তাঁকে থানা থেকে ছেড়েও দেওয়া হয়। বসিরহাটের এসডিপি-র বক্তব্য ছিল, উত্তম সর্দারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই! যদিও গ্রামবাসীদের দাবি, উত্তমের বিরুদ্ধে আগেই লিজের টাকা না দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। এবার তৃণমূল উত্তম সর্দারকে (Uttam Sardar) ৬ বছরের জন্য সাসপেন্ড করল। তাহলে, পুলিশ তাঁকে নির্দোষ কেন বলছিল? প্রশ্ন কিন্তু একটা থাকছেই…

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত