বিএসএফ ইস্যুতে বিধানসভায় আলোচনা, প্রস্তাব আনছে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন প্রস্তাব আনতে চলেছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিএসএফ ইস্যুতে বিধানসভায় আলোচনা -র জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমোদন চেয়েছেন তিনি। প্রায় দেড় ঘন্টা আলোচনার জন্য বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের প্রাপ্য আদায় করতে দিল্লি যাচ্ছেন মমতা, বৈঠক হবে প্রধানমন্ত্রীর সাথে।

এদিন স্পিকারের কাছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের আওতাভুক্ত আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিএসএফের অভ্যন্তরীণ নজরদারির ক্ষমতা বৃদ্ধু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে। এফ ফলে বিএসএফ এবং রাজ্য পুলিশের জন্য সংরক্ষিত সীমানা নিয়ে সমন্বয়ের অভাব ঘটবে যা রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাজ্য পুলিশের নিয়ন্ত্রণের অধিকারকে খর্ব করবে। তাই এবিষয়ে বিধানসভায় প্রস্তাব আনতে চাইছে তাঁরা।

উল্লেখ্য, বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তবর্তী তিন রাজ্য পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং অসমে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বিএসএফের কর্মক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার অবধি বাড়ানো হয়েছে বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর। এর ফলে ওই এলাকাগুলিতে তল্লাশি, নজরদারি এমনকি গ্রেফতার করার অনুমতি পেয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স।

বিএসএফ ইস্যুতে বিধানসভায় আলোচনা, পাঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গ 

বিএসএফ ইস্যুতে বিধানসভায় আলোচনা, পাঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গ 
বিএসএফ ইস্যুতে বিধানসভায় আলোচনা, পাঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গ

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবিষয়ে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছে পাঞ্জাবের কংগ্রেস সরকার। এবার পাঞ্জাবের পথে হেঁটেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে রাজ্যের শাসক দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত