ইডির (Enforcement Directorate) ওপর হামলাকারী সন্দেশখালির সরবেরিয়ার শাহজাহান শেখকে সরিয়ে দিল তৃণমূল। তিনি ছিলেন উত্তর ২৪ পরগণার মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ। সেই পদে এবার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে নিয়ে আসা হল যাতে কাজে অব্যাহতি না ঘটে। তিনিই আপাতত উন্নয়ন ও প্রশাসনিক কাজগুলির দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের জন্য সুখবর, স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের সূচনা করলেন মুখ্যমন্ত্রী


সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক মহল। ঘটনার পর থেকেই বেপাত্তা তৃণমূল নেতা। তাঁকে হন্যে হয়ে খুঁজছে আইবি-বিএসএফ। উত্তর ২৪ পরগণার সীমান্ত এলাকাতে চলছে জোর নজরদারি।

শুক্রবার সকালে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি (Enforcement Directorate)। যদিও তালাবন্ধ বাড়িতে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। এরপর প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন গোয়েন্দারা। ঠিক সেই সময়ই শুরু হয় বিক্ষোভ। কয়েক জন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে নিজেদের শাহজাহান শেখের (Shahjahan Sheikh) অনুগামী বলে পরিচয় গোয়েন্দাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধাক্কা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।



সন্দেশখালির শাহজাহানকে ছাঁটল তৃণমূল, তাঁর পদে এলেন কে?
পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কোনও রকমে ঘটনাস্থল ছাড়েন ইডি (Enforcement Directorate) আধিকারিকেরা। তারপরও ইট দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। অবরোধ করা হয় রাস্তা। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন তৃণমূল নেতার অনুগামীরা। মাথা ফেটে জখম হওয়া এক আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্থানীয় পুলিশের সাহায্য চাওয়া হয়।








