ছাত্রছাত্রীদের জন্য সুখবর, স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্নরা মাসে ১০ হাজার টাকা স্টাইপেন্ডও পাবেন। স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলে এই স্কিমে আবেদন করা যাবে। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ছাত্রছাত্রীদের জন্য সুখবর। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন সোমবার ধনধান্য স্টেডিয়ামে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (MAMATA BANERJEE) পড়ুয়া সম্মেলনে এসে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। সোমবার ধনধান্য স্টেডিয়ামের মঞ্চ থেকে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম (Student Internship Scheme) এবং যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন তিনি। এই ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে হাতেকলমে সরকারি দপ্তরের কাজ শিখতে পারবেন রাজ্যের পড়ুয়ারা।

ছাত্রছাত্রীদের জন্য সুখবর, স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন :  রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে শিশির-দিব্যেন্দুকে আমন্ত্রণ বোসের, আজ রাজভবনে ‘সৌজন্য সাক্ষাৎ’

এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্নরা মাসে ১০ হাজার টাকা স্টাইপেন্ডও পাবেন। স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলে এই স্কিমে আবেদন করা যাবে। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর । এই প্রকল্পের মাধ্যমে সরকার অধীনস্থ ব্লক, মিউনিসিপালিটি, জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরের কাজ শেখা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের প্রশিক্ষণ নিক।

ছাত্রছাত্রীদের জন্য সুখবর, স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
ছাত্রছাত্রীদের জন্য সুখবর, স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

ছাত্রছাত্রীদের জন্য সুখবর, স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

প্রশিক্ষণে উত্তীর্ণ হলে সার্টিফিকেট পাবেন। এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি দেওয়া হবে এবং চাকরি রিনিউ হবে।এইভাবে গ্রাসরুট থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা।” উল্লেখ্য, ছাত্রছাত্রীদের জন্য এর আগেও ‘কন্যাশ্রী’, ‘সবুজসাথী’, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত একাধিক প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

ছাত্রছাত্রীদের জন্য সুখবর, স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত