Pre holi care: সাবধান হোলির দিন এই ভুল গুলো করবেনা, আপনার ত্বক ও চুল শেষ করে দিতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর দুদিন পর হোলি রঙ খেলা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ব্যাস্ত হুজুগে বাঙালি। বসন্ত উৎসবকে বাঙালির ভ্যালেনটাইন্সডে ও বলা হয়। সব মিলিয়ে সবাই বিশেষ করে যুবসমাজ উৎসবের মেজাজে মশগুল হয়ে রয়েছে। কিন্তু সবকিছুর মধ্যে নিজের ত্বকের খেয়াল কি রাখছেন? নিচ্ছেন চুলের যত্ন?

আরও পড়ুনঃ 2023 Holy festival: শ্মশানে পালিত হল বসন্ত উৎসব, রঙের বদলে ব্যবহৃত হল চিতার ছাই ভস্ম

গবেষণা বলছে রঙ খেলার পরে নয় ত্বক ও চুল সুস্থ রাখতে যত্ন নিতে হবে রঙ খেলার আগে থেকে। হাইড্রেটেড রাখতে হবে শরীর নিয়মিত পান করতে হবে জল। খেতে হবে দই, ফল, পুষ্টিকর খাবার। শুধু খেলেই হবেনা ত্বকের যত্নে লাগাতে হবে ত্বকে টক দই অ্যালোভেরা জেল, সমানভাবে চুলেও এগুলো খুব কার্যকরি। ত্বকে ও চুলে মালিশ করতে হবে ঠাণ্ডা নারকেল তেল।

hollii
সাবধান হোলির দিন এই ভুল গুলো করবেনা। যত্ন নিন হইলির আগে ও পরে।

হোলির ৪৮ ঘণ্টা আগে স্কিন এক্সফলিয়েট করবেননা। ফেসিয়াল বা কোন রকম স্কিন ট্রিটমেণ্ট করা থেকে বিরত থাকতে হবে। সান্স ক্রিম ব্যবহার করবেন নিয়মিত তেল মশলা যুক্ত খাবার কম খাবেন। দিনে তিনবার অন্তত জেল বেসড ক্রিম মাখুন, তেল জাতীয় ক্রিম থেকে দুরে থাকুন। গা ঢাকা জামা পড়ুন।

সাবধান হোলির দিন এই ভুল গুলো করবেনা। যত্ন নিন হইলির আগে ও পরে।

holi
সাবধান হোলির দিন এই ভুল গুলো করবেনা। যত্ন নিন হইলির আগে ও পরে।

হারবাল রঙ ব্যবহার করুন, সানগ্লাস পরুন, রঙ খেলে সেই রঙ ভালোকরে তুলুন। বরফ ঘষুন প্রয়োজনে। আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে ভালোভাবে মাথা ধুয়ে ফেলুন। বাড়ির কচিকাচাদের রঙ থেকে দূরে রাখবেন। রঙ এর পরিবর্তে ব্যবহার করতে পারেন আবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত