মুহুর্তেই হ্যাকড; টিকটকের বিকল্প অ্যাপ চিঙ্গারি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চীনকে জব্দ করতে বন্ধ করা হয়েছে ৫৯ টি চীনা অ্যাপ। তার মধ্যে অতি জনপ্রিয় অ্যাপ টিকটকও বন্ধ হয়েছে গেছে। টিকটকের বিকল্প অ্যাপ হিসাবে এসে গেছে চিঙ্গারি (Chingari)। মেড ইন ইন্ডিয়ার এই অ্যাপ খুব কম সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।গুগল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে এই অ্যাপটি।

ভারত সরকার থেকে চীনা অ্যাপ গুলি নিষিদ্ধ করার পরে চিঙ্গারির ডাউনলোড সংখ্যা বেড়েছে। কিন্তু মেড ইন ইন্ডিয়ার এই অ্যাপের ওয়েবসাইট হ্যাক করলো হ্যাকাররা। অ্যাপের ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট। অ্যাপের ওয়েবসাইটে দেখা গেছে বিপদজন ম্যালিশিয়াস ফাইলও । চিঙ্গারি অ্যাপটির ওয়েবসাইটের নাম Globussoft। Globussoft ওয়েবসাইটের হ্যাক হওয়ার বিষয়ে সর্বপ্রথম জানান একজন ফ্রান্সের জনপ্রিয় রিসার্চার এলিয়ট অল্ডার্সন (Elliot Alderson)। টুইট করে ওয়েবসাইটে থাকা ম্যালিশিয়াস ফাইলগুলিকে সকলের নজরে আনেন তিনি।

এর আগে এলিয়ট অল্ডার্সন আরোগ্য সেতুতে প্রাইভেসি সমস্যা আছে বলে দাবি করেছিলেন। চিঙ্গারি অ্যাপের কো ফাউন্ডার সুমিত ঘোষ দাবি করেছেন, এই হ্যাকের দ্বারা চিঙ্গারি ব্যবহারকারীদের উপর কোনো প্রভাব পড়বে না। তিনি জানিয়েছেন, চিঙ্গারি অ্যাপ ও Globussoft ওয়েবসাইটের সিকিউরিটি টিম ও ইঞ্জিনিয়াররা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। খুব কম সময়ের মধ্যেই এই অ্যাপ ১ কোটি ডাউনলোড সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। টিকটকের বিকল্প মেড ইন ইন্ডিয়ার এই অ্যাপটি বেঙ্গালুরুর দুই প্রোগ্রামার বিশ্বাত্মা নায়ক এবং সিদ্ধার্থ গৌতমিন তৈরি করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন