Calcutta High Court: আজই চাকরি হারাতে চলেছেন কর্মরত শিক্ষকরা! নজর হাইকোর্টের দিকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ভুয়ো তালিকা খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবম ও দশম শ্রেণীর অযোগ্যদের তালিকার সংখ্যা কত? কমিশন বলছে ১৮৩। সিবিআইয়ের তরফে সেই সংখ্যা জানানো হয়েছে ৯৫২। আজ শুনানির পরে কী দাঁড়াবে কর্মরত শিক্ষকদের ভবিষ্যত? আজই চাকরি হারাতে চলেছেন কর্মরত শিক্ষকরা?

আরও পড়ুনঃ Suvendu Adhikari: হিঙ্গলগঞ্জে শীতবস্ত্র বিলির বিষয়ে জানত না প্রশাসন? জল্পনা বাড়ালেন শুভেন্দু

Shamim Ahamed Ads

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে সিবিআই জানায়, ভুয়ো সুপারিশ দেওয়া হয়েছে ৯৫২ জনকে। বৃহস্পতিবার মামলাগুলির শুনানির হবে। এরপরেই নির্দেশ দেবেন তিনি। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, সিবিআই ৯৫২ জনের ওএমআর শিটে গরমিল খুঁজে পেয়েছে।

প্রসঙ্গত, ভুয়ো নিয়োগ নিয়ে আগেই কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর জন্য সিবিআই ও স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেইসব নিয়োগ বাতিলের বিষয়ে পদক্ষেপ নিল কমিশন। সেখানে ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকার কথা জানায় কমিশন। সব জেনেও কেন তাঁদেরকে বরখাস্ত করা হল না? ২৪ ঘন্টার মধ্যে ১৮৩ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি।

আজই চাকরি হারাতে চলেছেন কর্মরত শিক্ষকরা! তুমুল জল্পনা হাইকোর্টে 
আজই চাকরি হারাতে চলেছেন কর্মরত শিক্ষকরা! তুমুল জল্পনা হাইকোর্টে

দুর্নীতি সম্পর্কে স্পষ্ট করেছে সিবিআই। দুর্নীতি করতে কারসাজি করা হয়েছে ওএমআর শিটে। কমিশনের আধিকারিকদের এর জন্য দায়ি করেছে সিবিআই। জানা গেছে, ৫ নম্বর পেয়েও ৫৩ নম্বর লেখা রয়েছে সেখানে। ২০ জন প্যানেলভুক্ত ও ২০ জন ওয়েটিং লিস্টের প্রার্থীদের আদালতে জমা করেছে সিবিআই। এরপরেই স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকারের সমালোচনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন ছিল, ২০১৬ সালের ১৮৩ জনের বেআইনি নিয়োগ নিয়ে আগেই খোঁজ পেয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সুপারিশের খোঁজ পাওয়ার পর তা বাতিলের জন্য কী পদক্ষেপ নিয়েছে কমিশন? এদিন ভরা এজলাসে রাজ্য সরকারের সমালোচনা করতে দেখা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

আজই চাকরি হারাতে চলেছেন কর্মরত শিক্ষকরা! তুমুল জল্পনা হাইকোর্টে 

আজই চাকরি হারাতে চলেছেন কর্মরত শিক্ষকরা! তুমুল জল্পনা হাইকোর্টে 
আজই চাকরি হারাতে চলেছেন কর্মরত শিক্ষকরা! তুমুল জল্পনা হাইকোর্টে

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, দুর্নীতি রোধ করার পরিবর্তে হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ আনতে সুপ্রিম কোর্ট যাচ্ছে রাজ্য সরকার। এটা খুবই আশ্চর্যের বিষয়। অথচ তাঁদের উচিত ছিল দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে এসে আদালতকে সাহায্য করা। আদালতের কাছে কমিশনের আইনজীবী জানান, র‍্যাঙ্ক জাম্প করে ভুয়ো নিয়োগের অভিযোগ তাঁদের হাতে উঠে এসেছে। এমনকি আদালতে তথ্য তুলে ধরে সিবিআই। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত