নজরবন্দি ব্যুরো: এবার শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সচিন। তিনি যখন মাঠে নামতেন গতা মাঠে একটাই আওয়াজ শোনা যেতে সেটি হল ‘সচিন সচিন’। তিনি ছিলেন ক্রিকেটের লিটিল মাস্টার। আর ক্রিকেট ছাড়ার পর এবার তিনি সত্যিই হলেন মাস্টার। কিভাবে সেটা ভাবছেন তো। আসলে সচিন এবার ক্রিকেট শেখাবেন। ই-লার্নিংয়ের ক্ষেত্রে সুপরিচিত বেঙ্গালুরুর এডুকেশন টেকনোলজি সংস্থা সচিন স্ট্র্যাটেজিক ইনভেস্টর হয়েছেন।
আর পড়ুনঃ আগামীকালই তৃনমূলে যোগ দিচ্ছেন ক্রিকেট তারকা মনোজ তেওয়ারি।


এই সংস্থায় লগ্নি করে অংশীদারিত্ব গ্রহণের পাশাপাশি সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হলেন তিনি। এবার তিনি ভার্চুয়াল মাধ্যমে শিক্ষাদান করবেন দেশের লক্ষ লক্ষ খুবে ক্রিকেটারকে। এই কাজ করতে পেরে অবিভুত সচিন।
তিনি বলেছেন “আমার বাবা অধ্যাপক ছিলেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে মুম্বইয়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াতেন। আজ বাবা বেঁচে থাকলে লক্ষ লক্ষ পড়ুয়ার কাছে শিক্ষা এত সহজে পৌঁছে দেওয়ার এমন ব্যবস্থা দেখে খুব খুশি হতেন”।
এবার শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সচিন। তবে শুধু খেলাই শেখাবেন না তিনি তার সাথে ছাত্র-ছাত্রীদের সাথে তার জিবনের অভিজ্ঞতার কথা শোনাবেন তিনি। আর এই জন্য কন উপরি টাকা খরচ করতে হবে না ছাত্র-ছাত্রীদের









