নজরবন্দি ব্যুরো: এবার মোদির রাজ্যে পাশ হল বিতর্কিত লাভ জিহাদ বিরোধী বিল। লাভ জিহাদ বিরোধী বিল আরও একটি বিজেপি শাসিত রাজ্যে পাশ হল সম্প্রতি তা বলাই যায়। বেশ অনেকদিন আগে, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের সরকার লাভ জিহাদ বিরোধী বিল পাস করেছিল। এবার একই পথে হাঁটল ভারতের প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাত। এবার থেকে গুজরাতে লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত হলে দশ বছর পর্যন্ত জেল হতে পারে। তার সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানাও হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউ এবার আছড়ে পড়ল জলপাইগুড়ি শহরেও!
প্রসঙ্গত,গুজরাত ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট আইনের সংশোধনী হিসেবে এই বিল বিধানসভায় পেশ করা হয়েছিল।এবার এই বিল আইনে পরিণত হওয়ার অপেক্ষায়। পরিচয় লুকিয়ে বিয়ে করে ধর্মান্তকরণ আটকানোর জন্যই এই বিল আনা হয়েছে বলে জানিয়েছে গুজরাতের প্রশাসন।পরিচয় লুকিয়ে বিয়ে এবং তারপর মেয়েটির ধর্মান্তকরণ। গত কয়েক মাসে এমন বেশ কিছু ঘটনা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
গুজরাতে যে বিল পাশ হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, কোনও মেয়েকে ধর্মান্তকরণ করে বিয়ে করা চলবে না। তাতেও অভিযুক্তের পাঁচ বছর সাজা ও কম করে দুলক্ষ টাকা জরিমানা হতে পারে। নাবালিকা কিংবা তফশিলি জাতির কোনও মেয়েকে বিয়ের আগে বা পরে ধর্মান্তকরণ করলে অভিযুক্তের সাজা হবে আরও কঠোর। এমনকী কোনও সংগঠনও যদি লাভ জিহাদের সঙ্গে যুক্ত থাকে তাহলেও বড়সড় সাজা হতে পারে বলে জানা গিয়েছে






