নজরবন্দি ব্যুরো: বর্তমানে প্রতিটি ঘরে ঘরে একাধিক সমস্যা! সময় মত খাওয়া, ঘুম, শরীরের যত্ন , ব্যস্ত সিডিউলের জন্য কোনও কিছুই ঠিক মত হয়ে উঠে না। যার ফলে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জেরে আমরা আমাদের সঠিক জীবনযাপন ও আমাদের শরীর, কোনওটাই ভালো রাখতে পারি না। তাছাড়াও এখনকার সময়ে বাড়ি হোক বা অফিস জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস আমাদের পিছু কখনই ছাড়ছে না। আর এই বাজে অভ্যাস গুলির জন্যই আমাদের শরীরে একাধিক সমস্যার সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন:Snacks idea: আলুর এই রেসিপিটি ট্রাই করে দেখুন, জিভে জল আসতে বাধ্য
আমাদের জীবনে সমস্যা গুলির মধ্যে অন্যতম হল শরীরের বাড়তি মেদ বা ভুঁড়ি। আর সামনেই পুজো। দুর্গাপুজো মানেই আড্ডা, খাওয়া, ঘোরা-ঘুরি। তবে এর মাঝেও অনেকেই পুজোর আগে বাড়তি ওজন কমাতে ডায়েট করেন। কিন্তু বাড়তি মেদ কমানোর জন্য আমার অনেক চেষ্টা করে থাকি, যোগব্যায়াম থেকে শুরু করে ডায়েট প্ল্যান… এই সব টোটকায় সব সময় যে কাজ হয় এমন নয়। তবে এবার ওজন কমাতে জীবনযাত্রায় তিনটি পরিবর্তন আনুন। সহজ পরিবর্তনে ওজন থাকবে নিয়ন্ত্রণে।

১, খাবার সময় নির্দিষ্ট করুন। বিশেষজ্ঞদের মতে, ডায়েট করতে গেলে সঠিক সময় খাবার খেতে হবে। সকাল ৯টা থেকে ৯.৩০ এর মধ্যে করে নিন ব্রেকফাস্ট, দুপুরের খাবার খেয়ে নিন ১২টা থেকে ১টার মধ্যে। আর রাতে খাবার খান ৮.৩০-র মধ্যে। ওজন কমাতে চাইলে সবার আগে জীবন যাত্রায় এই পরিবর্তন আনুন। এতে ওজন কমবে।

২, সারাদিন অ্যাকটিভ থাকুন। সারাদিনই এমন কাজ করুন, যাতে শারীরিক পরিশ্রম হবে। তা না হলে, ওজন কমা মুশকিল। অনেকেরই পুরো দিন অফিসের কাজে কাটে। তারা কাজের ফাঁকে বারে বারে হাঁটা-চলা করুন।
পুজোর আগে ডায়েট করছেন, এই তিনটি পরিবর্তনে কমবে ওজন

৩, সব সময় ইতিবাচক মনোভাব রাখা খুবই দরকার। অনেকেই এক্সারসাইজ শুরু কিছুদিনের মধ্যে আগ্রহ হারিয়ে ফেলেন। এমন করবেন না। সব সময় আগ্রহ ধরে রাখতে হবে। নিজের মনে ইতিবাচক ধারণা রাখুন।



