নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকমাস ধরেই প্রচণ্ড অসুস্থ ছিলেন রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। যারফলে গত মাসের শেষের দিকেই এসএসকে এম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে সাময়িক সুস্থ হলেও আলোর উৎসবের রাতে সকল কে অন্ধকারে রেখে না ফেরার দেশে চলে যান এই বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী। আজ তাঁর পারলৌকিক ক্রিয়াকর্মে উপস্থিত থেকে পুরনো দিনের সেই সাদাকালো স্মৃতি তুলে ধরেন কামারহাটির এই বিধায়ক।
আরও পড়ুনঃ বিজেপির টিকিট মূল্য এক লক্ষ, তৃণমূলের চক্রান্ত পাল্টা দাবি সুকান্তর
বলাবাহুল্য, ছাত্র জীবন থেকেই রাজ্য রাজনীতির লাইম লাইটে এসে গিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তারপর ২০১১ সালে বাম সরকারের পতন ঘটিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় শুরু থেকেই স্থান পান তিনি।
এরপর থেকেই মুখ্যমন্ত্রীর মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। তবে দীপাবলির রাতেই শেষ হয়ে যায় সমস্ত কিছু। আজ তাঁর পারলৌকিক ক্রিয়াকর্মে এসে তাঁর সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের উল্লেখ করে যান শাসক থেকে বিরোধী দলের নেতারা।
‘এই লোকটার মৃত্যু হবে না’, আবেগপ্রবন মদন

সেইমত ই আজ সুব্রত মুখোপাধ্যায়ের যথেষ্ট আবেগপ্রবন হয়ে পড়েন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ” সুব্রত দাকে দেখে মনে হত এই লোকটার মৃত্যু হবে না।এত হাসিখুশি মানুষ ছিলেন তিনি। যেকোনো গম্ভীর পরিবেশকে আনন্দময় করে তুলতেন তিনি। যেকোনো গম্ভীর পরিবেশে আলোচনা চলছে অথবা মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন দুম করে এমন কিছু বলে উঠতেন গম্ভীর পরিবেশটা কেটে যেত’।




