নজরবন্দি ব্যুরোঃ পুর ভোটে বিজেপির টিকিট মূল্য এক লক্ষ। ভাইরাল ভিডিও স্যোশাল মিডিয়ায়। তৃণমূলের ট্যুইটার হ্যান্ডেলে সেই ভিডিও প্রকাশ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ। বিজেপিকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা তৃণমূলের পাল্টা সুকান্ত।
আরও পড়ুনঃ Dilip Ghosh : ‘ইন্দোর নয় আউটডোর খেলি’, তথাগত রায়ের পাল্টা দিলেন দিলীপ
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতি প্রার্থীর জন্য ১ লক্ষ টাকা দাবি করছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এবিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও প্রার্থীদের জেতানোর জন্য তৃণমূলের সঙ্গে যোগসাজশ করবেন বলে জানান তিনি।
.@BJP4Bengal is demanding 1 LAKH FOR EACH CANDIDATE.@DrSukantaBJP, is this how you collect funds for your propaganda?
সদ্য প্রকাশিত
‘তৃণমূল কারও বাপের সম্পত্তি নয়’, কমিশন বৈঠক শেষে প্রতীক নিয়ে আত্মবিশ্বাসী ঋত শিবির
‘পড়াশোনা জানি না বলে অপমান’, বসিরহাটের জেলা নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক রেখা পাত্রSHOCKING! pic.twitter.com/mO3oBEkhHN
— All India Trinamool Congress (@AITCofficial) November 14, 2021
স্যোশাল মিডিয়ায় সেই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, যে বলছে তিনি কি বিজেপির কোনও পদাধিকারী? পাগলে কী না বলে ছাগলে কী না খায়। বিজেপির প্রার্থীপদ এক জন ব্যক্তির দ্বারা নির্বাচিত হয় না। বিজেপিকে কালিমালিপ্ত করার এটা তৃণমূলের চক্রান্ত।
বিজেপির টিকিট মূল্য এক লক্ষ, ভাইরাল ভিডিও

তিনি আরও বলেন, ওই ব্যক্তি আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে খেলা মেলা করত। এর পিছনে তৃণমূল জড়িত রয়েছে বলে জানিয়েছেন তিনি।



