কুরুচিকর, ধিক্কার জানানোর ভাষা নেই। মহুয়া কে বিঁধলেন রাজীব-প্রবীর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কুরুচিকর, ধিক্কার জানানোর ভাষা নেই। এভাবেই সাংবাদিকদের উদ্দেশ্যে মহুয়া মিত্রের ২ পয়সা মন্তব্যের সমালোচনা করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। সেই সংবাদমাধ্যম সম্পর্কেই চরম অপমানজনক মন্তব্য করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ক্ষমা চাওয়া তো দূরের কথা, উলটে ক্ষমা চাওয়ার নাম করে ফের ঘুরিয়ে সংবাদমাধ্যমকে ব্যাঙ্গ করেছেন মহুয়া

আরও পড়ুনঃ ২ পয়সা কিনতে ১২৪০ টাকা চাইছে! ‘সম্মানীয়’ সাংসদ মহুয়া মৈত্র শুনছেন?

নিজের ব্যাঙ্গাত্মক ট্যুইটে অবস্থানে অনড় থাকারই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি লিখেছেন, “আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিন হার্টফুল অ্যাকিউরেট থিংস আই সেড।” যার বাংলা তর্জমা করলে হয়, “নিম্নমানের দুঃখজনক সঠিক কথা বলার জন্য আমি ক্ষমাপ্রার্থী।” এরপরেই সরব হয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন রাজীব বলেন, “এই ধরনের মন্তব্য কুরুচিকর। ধিক্কার জানানোর ভাষা নেই।” রাজীবের কথায়, একজন সাংসদ, জনপ্রতিনিধি। যিনি নিজেকে উচ্চ শিক্ষিত বলে দাবি করেন তাঁর মুখ দিয়ে এমন ভাষা? সাংবাদিকদের এভাবে অপমান! আমার ভাষা নেই কিভাবে ধিক্কার জানাব।”

এদিকে মহুয়া মৈত্রের সমালোচনায় মুখর হয়েছেন সাংবাদিক তথা তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। তিনি এদিন বলেন,  ‘‘মহুয়া মৈত্র একজন সাংসদ। তাঁর কাছে থেকে সংবাদমাধ্যম সম্পর্কে এ ধরনের মন্তব্য আশা করা যায় না। সংবাদমাধ্যম আমার হয়ে কাজ করলে, আমার পক্ষে কাজ করলে, সেটা ভাল! আর আমার যদি কোনও কাজ পছন্দ না হয়, তাহলে খারাপ, এই অবস্থান মোটেই ভাল নয়।’’

এখানেই থামেননি প্রবীর। নিজের প্রসঙ্গ টেনে এনে তাঁর মন্তব্য, ‘‘আমি সাংবাদিক ছিলাম ৩৬ বছর। এখন বিধায়ক হয়েছি। দুটো সত্ত্বা থেকেই এটার নিন্দা করছি। প্রত্যেকেরই নিন্দা করা উচিত। তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাকে সমর্থন করেন না।’’

কুরুচিকর, ধিক্কার জানানোর ভাষা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত