Kangana Ranaut: “এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় চলচ্চিত্র” প্রযোজক সন্দীপকে নিয়ে বড় ঘোষণা কঙ্গনার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কঙ্গনা রানাউত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় ১৫ বছরেরও বেশী সময় কাটিয়ে ফেলেছেন। এতগুলো বছরে তিনি ইন্ডাস্ট্রিকে অনেকগুলো ভালো ছবি উপহার দিয়েছেন। তার ঝুলিতে রয়েছে বহু সিনেমা। সম্প্রতি তিনি ইন্ডাস্ট্রিতে সম্পর্কে একটি কথা দর্শকদের সাথে ভাগ করে নেয়। তিনি বলেন এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি! প্রযোজক সন্দীপ সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে পেড়ে তিনি খুব খুশি।

আরও পড়ুনঃ ফের বিচ্ছেদের গুঞ্জনে মুখভার টলিপাড়ার, ১২ বছরের প্রেমে ইতি টানছেন সৌপ্তিক রণিতা?

কিছু ঘণ্টা আগে কঙ্গনা রানাউত তার সামাজিক মাধ্যম থেকে একটি পোস্ট শেয়ার করেন সেখানে তিনি লেখেন “সন্দীপ এবং আমি তেরো বছরেরও বেশি সময় ধরে বন্ধু এবং দীর্ঘদিন ধরে একটি চলচ্চিত্র করতে চাই। এখন যেহেতু আমরা সঠিক বিষয় খুঁজে পেয়েছি এবং যে ভূমিকাটি আমরা শীঘ্রই রোল করতে প্রস্তুত, এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় চলচ্চিত্র এবং একটি দুর্দান্ত ভূমিকা হতে চলেছে, আরও বিশদ শীঘ্রই ঘোষণা করা হবে”

"এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় চলচ্চিত্র" দাবি কঙ্গনার 
“এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় চলচ্চিত্র” দাবি কঙ্গনার 

কিছুদিন আগেই কঙ্গনা রানাউতের এমার্জেন্সি ছবির ট্রিজার মুক্তি পেয়েছে। সেই ছবিতে কঙ্গনাকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভুমিকায় দেখা যাবে। এই ট্রিজারের মাধ্যমে অভিনেত্রীর লুক ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।

“এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় চলচ্চিত্র” দাবি কঙ্গনার 

এই ছবির পরিচালক কঙ্গনা নিজেই। এই ছবির মধ্য দিয়ে সত্তরের দশকে দেশে জারি ‘জরুরি অবস্থা’র প্রেক্ষাপট দেখান হবে। তবে এটি যে ইন্দিরা গান্ধীর বায়োপিক নয় তা আগেই স্পষ্ট করেছেন অভিনেত্রী। এই ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে দেখা যাবে অনুপম খেরকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর