নজরবন্দি ব্যুরো: ব্যস্ত শিডিউলের পাশাপাশি আজকাল কার লাইফস্টাইল ত্বকের ওপর প্রভাব ফেলে। যার ফলে নানান রকমের সমস্যা দেখা দেয়। আর এই সমস্যা গুলির মধ্যে অন্যতম হল ব্ল্যাকহেডস। ব্ল্যাকহেডস জনিত সমস্যা নিয়ে আমরা সব সময় আলোচনা করে থাকি। হোয়াইট হেডস হল এক ধরনের ব্রণ যা মূলত গঠিত হয় যখন ত্বক দ্বারা নির্গত তেল বা মৃত কোষ দিয়ে ত্বকের রন্ধ্র ব্লক হয়ে যায়।
আরও পড়ুন: BSNL-এর ধামাকা প্ল্যান এবার ১০০ টাকার কমে, অল্প খরচে আকর্ষণীয় পরিষেবা পাবেন গ্রাহকরা
তাছাড়াও বাজারে বহু ক্লিনজার ও ক্রিম আছে যেগুলি হোয়াইট হেডস-এর সমস্যা থেকে মুক্তি দেয় বলে দাবি করে। কিন্তু তাতে কৃত্রিম এবং রাসায়নিকযুক্ত এই পণ্যগুলির বারংবার ব্যবহারে ত্বক রুক্ষ হয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই চলুন জেনে নেই হাতের কাছে থাকা সাধারণ উপাদান ব্যবহার করেই কিভাবে হোয়াইট হেডস থেকে মুক্তি পাবো আমরা।

১, হলুদ ও মধুর ফেসপ্যাক: ১ চা চামচ মধুর সঙ্গে অর্ধেক চা চামচ হলুদগুঁড়ো মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। তবে প্রলেপ লাগানো অবস্থায় রোদে বেরবেন না যেন।

২, চিনি, মধু, পাতিলেবুর রসের প্যাক: ১ চামচ মধু, ১ চামচ চিনি প্রথমে ভালো করে মেশাতে হবে। এই মিশ্রণে যোগ করতে হবে কয়েকফোঁটা লেবুর রস। এই মিশ্রণ প্রয়োগ করুন হোয়াইট হেডস-এর জায়গায়। এই অবস্থায় ১০ মিনিট অপেক্ষা করে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।
ঘরোয়া উপায় দূর হবে হোয়াইট হেডস, জানুন

এছাড়াও বেকিং সোডা ফেস প্যাক ২ থেকে ৩ চামচ বেকিং সোডা এবং তার উপরে ২ থেকে ৩ ফোঁটা জল দিন। এবার জল ও বেকিংসোডার এই মিশ্রণ সরাসরি প্রয়োগ করুন হোয়াইট হেডস-এর উপর। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।



