নজরবন্দি ব্যুরো : বিহারে শুরু তৃতীয় দফার ভোট, বিহারের শেষ দফার ভোটে মোট ৭৮টি আসনে চলছে নির্বাচন। শনিবার সকাল ৭ টা থেকে সমস্ত করোনা বিধি মেনেই শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। বিহারের এই ৭৮ টি আসনে মোট ১ হাজার ২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। মোট বিহারের ১৯ টা আসনেই চলবে ভোটগ্রহণ। তার মধ্যে সবচেয়ে বেশি করোনা প্রভাবিত ১০ টি জেলা।
আরও পড়ুনঃ দেশে সুস্থতার হার ৯২.৪ শতাংশ, ক্রমেই স্থিতিশীল হচ্ছে করোনা।
আর ঠিক সেই কারণেই ভোটগ্রহণের ক্ষেত্রে আরও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিহারের বাল্মিকী নগরে বিধানসভার পাশাপাশি লোকসভা আসনেও চলছে উপনির্বাচন। এই অঞ্চলে জনতা দল ইউনাইটেড সাংসদ বৈদ্যনাথ মাহাতোর মৃত্যু হওয়ায়,কেন্দ্রটিতে হচ্ছে উপনির্বাচন। আর এই কেন্দ্রে সরাসরি জেডিইউ এবং কংগ্রেসের মধ্যে লড়াই চলছে।
করোনা সংকটকে উপেক্ষা করেই দুদফায় ভালো হারেই ভোট পড়েছে। এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল ভোটারদের কাছে রেকর্ড হারে ভোট দিতে অনুরোধ করেছেন। তিনি লেখেন,”আজ বিহারের তৃতীয় পর্বের ভোটগ্রহণ। সব ভোটারদের কাছে আমার অনুরোধ বড় সংখ্যায় ভোটগ্রহণ করুন এবং ভোটদানের নতুন রেকর্ড গড়ুন।”
বিহারে শুরু তৃতীয় দফার ভোট, প্রসঙ্গ তৃতীয় পর্বের ভোটে মোট৭৮ আসনই আরজেডির দখলে। গত নির্বাচনে জনতা দল ইউনাইটেডের সঙ্গে মহাজোটে ৭৮ টি আসনের মধ্যে পেয়েছিল ৫৪ টি আসন। আর ইউনাইটেড পেয়েছিল ২৪টি আসন। আর লালুর আরজেডি পেয়েছিল ২০ টি আসন। কংগ্রেস পেয়েছিল ১০ টি আসন। বিজেপি সমেত বাকিরা পেয়েছিল ৪ টি আসন।



