Travel: একঘেয়েমি কাটিয়ে অ্যাডভেঞ্চারে নেমে পড়ুন, ঘুরে আসুন এই জায়গাগুলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কর্মব্যস্ত জীবনের ক্লান্তি কাটিয়ে ছুটির কদিন বাড়িতে না থেকে অন্য কোথাও কাটাতে চাইছেন। কিন্তু একঘেয়ে দীঘা পুরী আর নয়, এবার অন্য কোনও জায়গার খোঁজ করছেন। তবে অল্পদিনের ছুটিতে যাবেন কোথায়? আজকের প্রতিবেদনে রইল এমন কয়েকটি জায়গার খোঁজ। বাজেটের মধ্যেই কম খরচে নির্ঝঞ্ঝাটভাবে ঘুরে আসতে পারেন।

আরও পড়ুন: ব্যস্ত শহর থেকে দূরে সবুজে মোড়া পাহাড়, প্রকৃতির খেলা দেখতে চলে আসুন এই অফবিট গ্রামে

পাতিবুনিয়া সমুদ্র সৈকত
বকখালির কাছে অবস্থিত এই সমুদ্র সৈকত অনেকেরই অজানা। এখানে এসে সমুদ্রের উত্তাল করা ঢেউ দেখতে পাবেন। ছোট ছোট উঁচু উঁচু মাচার মতো করে এখানে বসার জায়গা তৈরি করা হয়েছে। এখানকার সৈকত অনেকটা বেশি বিস্তৃত। সমুদ্রের পার ধরে বাইক রাইডিং করতে পারেন। সমুদ্রের গর্জন শুনতে শুনতে সৈকতে বসেই কয়েক ঘণ্টা ব্যয় করা যায়। বকখালির পাশের হারবারের জঙ্গলে ঘুরে আসতে পারেন।

একঘেয়েমি কাটিয়ে অ্যাডভেঞ্চারে নেমে পড়ুন, ঘুরে আসুন এই জায়গাগুলি

বকখালি
দক্ষিণবঙ্গে যে বিভিন্ন। দ্বীপগুলি রয়েছে সেগুলির মধ্যে অন্যতম বকখালি। এখানে আসলে দেখতে পাবেন এখানকার নিজস্ব সমুদ্রসৈকত। এছাড়া বকখালির পাশের হেনরি’স আইল্যান্ড থেকে ঘুরে দেখতে পারেন। সপ্তাহান্তের ছুটির জন্য একেবারে আদর্শ জায়গা হল বকখালি।

একঘেয়েমি কাটিয়ে অ্যাডভেঞ্চারে নেমে পড়ুন, ঘুরে আসুন এই জায়গাগুলি

চিলাপাতার জঙ্গল
ডুয়ার্সের যত জঙ্গল রয়েছে তারমধ্যে চিলাপাতাকে সবচেয়ে গভীর বন বললে ভুল হবে না। ডুয়ার্স বেড়াতে গিয়ে পর্যটকরা গরুমারা, জয়ন্তী, জলদাপাড়া ছুটে যায়। এই জঙ্গলে ভিড় তেমন হয় না। তাই যারা নির্জন, নিরিবিলি পরিবেশে থাকতে চায় তাঁদের জন্য আদর্শ জায়গা। শোনা যায়, এই জঙ্গলকে বলা হত কোচরাজাদের মৃগয়াক্ষেত্র। এখানে তাঁরা শিকার করতে আসতেন। কোচরাজার সেনাপতির নাম ছিল চিলা রায়। তাঁর নামেই জঙ্গলের নাম চিলাপাতা রাখা হয়েছে।

একঘেয়েমি কাটিয়ে অ্যাডভেঞ্চারে নেমে পড়ুন, ঘুরে আসুন এই জায়গাগুলি

একঘেয়েমি কাটিয়ে অ্যাডভেঞ্চারে নেমে পড়ুন, ঘুরে আসুন এই জায়গাগুলি
একঘেয়েমি কাটিয়ে অ্যাডভেঞ্চারে নেমে পড়ুন, ঘুরে আসুন এই জায়গাগুলি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত