কোনও পরীক্ষা হবে না রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিতর্কটা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার উপাচার্য পরিষদ জানিয়ে দিল ইউজিসি-র দেওয়া নয়া গাইডলাইন মানবে না রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, কেন তারা ইউজিসি-র গাইডলাইন মেনে পরীক্ষা নিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের তরফে জানান হয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে যে পদ্ধতিতে মূল্যায়নের কাজ চলছে সেই নিয়মেই মূল্যায়ন চলতে থাকবে।

আরও পড়ুনঃ ২০২১ এর আগে বাজারে আসছে না করোনার ভ্যাক্সিন।

আর সেই কারণে পরীক্ষা নেওয়ার বিষয়ে ইউজিসি-র নতুন নির্দেশিকা মানা হবে না। এ ছাড়াও তাদের ফলাফলও প্রায় প্রকাশের মুখেই। কাজেই নতুন করে নিয়ম বদলে পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমান করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব ছিলই।

সম্প্রতি কেন্দ্রের অনুমতির পর বৈঠক করে পরীক্ষার গাইডলাইন তৈরি করে ইউজিসি। জানিয়ে দেয়, পরীক্ষা না নিয়ে চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের পাশ করানো চলবে না। করোনাবিধি কঠোরভাবে মেনে পরীক্ষা নিতে হবে। ইউজিসি-র এই সিদ্ধান্তের পরে বিভ্রান্তি ছড়ায়। এ রাজ্যে বিশ্ববিদ্যালয়স্তরে অন্য পদ্ধতিতে মূল্যায়ণের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। রাজ্যের সুপারিশও পাঠিয়ে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে।

কাজেই ইউজিসি-র নয়া গাইডলাইন মেনে রাজ্য সিদ্ধান্ত বদলাবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিলই। যদিও ইউজিসি-র গাইডলাইনের পর এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের আলোচনা করা হবে বলেও জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন