নজরবন্দি ব্যুরোঃ বাংলায় বিজেপিকে আটকে দেওয়ার পর এবার জাতীয় রাজনীতির দিকে পা বাড়িয়েছে তৃণমূল। এই সময় দলের সমস্ত নেতাদের দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার বার্তা দিলেন দলনেত্রী। তিনি বলেন, কেউ কারোর সঙ্গে দ্বন্দ্ব করবেন না, তৃণমূলে একটাই গ্রুপ।
আরও পড়ুনঃ Mamata Banerjee: বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়


দলের চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর দলকে জাতীয় স্তরে প্রতিষ্ঠিত করার একটি রূপরেখা দেবেন দলনেত্রী মমতা। উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ত্রিপুরায় নির্বাচনের দায়িত্ব নিয়েছিলেন অভিষেক। গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনেও তাঁকে গোয়ায় গিয়ে ভোটের প্রস্তুতির তত্ত্বাবধান করতে দেখা গিয়েছে।
বুধবারের সাংগঠনিক নির্বাচন এমন একটি সময়ে হচ্ছে যার ঠিক আগেই দলের নবীন নেতাদের কয়েকজনের সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন কিছু প্রবীণ নেতা। পরে অবশ্য মমতা দু’তরফকেই নির্দেশ দিয়েছেন দলকে বিব্রত না করার।
এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলের মধ্যে কোনও দ্বন্দ্ব রাখবেন না। দলই শেষ কথা। দু’বছরে ঘরকে আরও মজবুত করুন যাতে তৃণমূল বিজেপিকে সরানো যায়। যাতে বাংলা থেকে ৪২ এর মধ্যে ৪২ টি আসন পাওয়া যায়। তার জন্য দলের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। তবেই আগামী দিনে দলের উন্নতি হবে। কোনও গ্রুপ থাকবে না একটাই দল তৃণমূল। প্রতীক জোড়া ফুল।


কেউ কারোর সঙ্গে দ্বন্দ্ব করবেন, তৃণমূলে একটাই গ্রুপ, সাফ জানালেন মমতা

দলের কর্মীদের উদ্দেশ্যে মমতার বার্তা, বিজেপিকে সরাতে হলে নিজের ঘরকে শক্ত করতে হবে। আগামী দিনে বাংলা থেকে যাতে তৃণমূল ৪২ এর মধ্যে ৪২ টি আসন পায় সেই বিষয়ে নিশ্চিত করতে হবে।







