নজরবন্দি ব্যুরোঃ হয়তো আপনার অনেক বন্ধু থাকতে পারে। কিন্তু সেকি আসলেই আপনার বন্ধু! সেকথা নিয়ে হয়ত আপনি নিজেও জানেন না। সে নিয়ে আপনার মনের মধ্যেও থাকতে পারে বিস্ময়। কারন এখনকার যুগে বন্ধু পাওয়া কঠিন কিছু নয় কিন্তু মনের মত বন্ধু পাওয়া সত্যিই কঠিন। কারন বন্ধু সেজে এরকম বহু মানুষ আপনার আশে পাশে ঘুরে বেড়াচ্ছে।
আরও পড়ুনঃ তারুণ্যের চাবি লুকিয়ে রয়েছে কোলাজেনে, আসুন জেনে নেওয়া যাক তা বাড়ানোর উপায়


এরা শুধু মাত্র নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যেকোনো উপায় অবলম্বন করতে পারেন তিনি। প্রথমে আপনার সাথে যেচে বন্ধুত্ব করবে এরপর প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার দিকে ফিরেও তাকাবে না। এমনকি প্রথম দিকে আপনার মন গলানোর জন্য আপনাকে এমন আবেগপূর্ণ কথা বলবে যে আপনি গলতে বাধ্য হবেন।

এবং পরের দিকে যখন আপনি তার কাছে সেরকম কিছু আশা করবেন তখন সে আপনাকে তো সেরকম কোন ব্যাবহার দেবেই না উলটে আপনাকে তার বদলে বাজে ব্যাবহার উপহার দেবেন। সেই সময় শুধুমাত্র আপনার ভুল ধরতে থাকবে। আপনার ছোট খাটো ভুলকেও বড় করে দেখবে। এবং এমন কিছু বলবে যাতে আপনার মনের বল ভেঙ্গে যায়।
বন্ধুর ছদ্মবেশেই রয়েছে অগনিত শত্রু, এসব মানুষ চেনার কৌশল কি?



এই ধরনের মানুষরা সব সময় আপনার সাথে ‘ভিক্টিম কার্ড’ খেলতে থাকবে। এমন ভাব করবে যেন পৃথিবীর সমস্ত খারাপ তাদের সাথেই ঘটেছে। তারাই এই পৃথিবীর সব চেয়ে কষ্টের মধ্যে থাকা মানুষ। তবে তারাই কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ। কারন তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে সক্ষম। ভুল পথ অবলম্বন করে।







