ভোটের আগে টিটাগড়ে বোমা বাঁধতে গিয়ে মৃত যুবক, বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল আস্ত বাড়ি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোটের আগে টিটাগড়ে বোমা বাঁধতে গিয়ে মৃত যুবক,নির্বাচনের মধ্যেই বিস্ফোরনে কেঁপে উঠলো রাজ্য। এবার ঘটনার কেন্দ্র  উত্তর ২৪ পরগনার রহড়া থানার টিটাগড়। সেখানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে প্রান হারাল এক যুবক। এছাড়াও একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে হাসপাতালে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ লিখেছেন রামকে নিয়ে, তবে কি রবি ঠাকুরও অপরাধী তৃনমূলের আমলে? পোস্টে উত্তর চাইছেন দিলীপ

গতকাল রাতে আচমকা বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। স্থানীয় বাসীরা তখন বেরিয়ে আসেন। তাঁরা ওই এলাকায় গিয়ে দেখেন, একটি বাড়ি বিস্ফোরণে ভেঙে গিয়েছে। পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে দুই যুবক। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়।

ভোটের আগে টিটাগড়ে বোমা বাঁধতে গিয়ে মৃত যুবক, জখম দুই যুবককে ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিত্‍সকরা পরীক্ষা করার পর একজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাজকিশোর যাদব (২৮)। অন্য যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন