২৫ টাকায় ডুব্লিকেট! স্বাস্থ্য সাথী কার্ড হারানোর নিদান সরকারের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৫ টাকায় ডুব্লিকেট! স্বাস্থ্য সাথী কার্ড হারানোর নিদান সরকারের। নির্বাচনের বেশ আগেই মমতার সরকার রাজ্যের মানুষের একেবারে ঘরে পৌঁছতে চালু করেছিল একাধিক প্রকল্প। ‘ দুয়ারে সরকার ‘ প্রকল্পের সাফল্যের মধ্যে কার্যত দুয়ারে পৌঁছেছে রাজ্য সরকার। আর এক গুচ্ছ প্রকল্পের মধ্যে সবচেয়ে সাফল্য পেয়েছিল স্বাস্থ্য সাথী প্রকল্প। যার অধীনে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার বিমার সুযোগ পাবে রাজ্যের সব পরিবার। এ নিয়ে কম বিতর্ক হয়নি রাজ্যে।

আরও পড়ুনঃ রাজনীতিতে ‘না’, BJP নেতৃত্বকে জানিয়ে দাদা অশোকের পরামর্শ শিরোধার্য ‘দাদা’র।

একাধিক বার সাধারণ মানুষের তরফ থেকে অভিযোগ এসেছিল স্বাস্থ্য সাথী কার্ড নিচ্ছে না রাজ্যের নার্সিহোম গুলি। তা নিয়ে বেসরকারি হাস্পাতাল গুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে রাজ্য সরকার। আবার অনেক জায়গায় স্বাস্থ্য সাথীর সুবিধা পেয়ে উচ্ছসিত মানুষ জন বারবার জয়ধ্বনি দিয়েছেন মুখ্যমন্ত্রীর নামে।

তবে ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার জন্যই চিকিত্‍সা পরিষেবায় জরুরি এবং প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও আপাতত আবেদন বন্দ থাকছে নতুন কার্ডের জন্য। ফের তা চালু হবে নির্বাচনের ফল প্রকাশের পর, ৪ঠা মে থেকে। তবে এর মধ্যে কেউ যদি নিজের পুরনো কার্ড হারিয়ে ফেলেন, এদিন তারই নিদান দিল রাজ্য সরকার। কার্ড হারিয়ে ফেললে বা নষ্ট হলে মাত্র ২৫ টাকা খরচে বরো অফিস থেকে ‘ডুপ্লিকেট’ কার্ড পেয়ে যাবেন রাজ্যের সাধারণ মানুষ।

২৫ টাকায় ডুব্লিকেট! স্বাস্থ্য সাথী কার্ড হারানোর নিদান সরকারের। এই প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। ‘কার্ড হারানোর তথ্য জানিয়ে পুলিশে ডায়েরি করার রসিদ ও ২৫ টাকা জমা দিয়ে বরো অফিসে আবেদন করতে হবে।’  এ বিষয়ে প্রশাসকমণ্ডলীর সদস্য ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যে যাঁদের ফর্মপূরণ হয়েছে, নাম সরকারি তালিকায় নথিভুক্ত হয়েছে, তাঁরা সবাই বরো অফিস থেকে স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে যাবেন। এর জন্য স্বাস্থ্য সাথীর ফর্ম নথিভুক্ত হওয়ার পর যাঁদের মোবাইল ফোনে মেসেজ গিয়েছে তাঁদের বরো অফিসে এসেই ছবি তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত