ভারতে করোনার তৃতীয় তরঙ্গ আসতে পারে সেপ্টেম্বরেই! আশঙ্কা বিশেষজ্ঞদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতে করোনার তৃতীয় তরঙ্গ আসতে পারে সেপ্টেম্বরেই! তেমনটাই আশঙ্কা করছেন  বিশেষজ্ঞরা। ভারতে এখন করোনার দ্বিতীয়ত তরঙ্গ নিয়ন্ত্রণে। দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হয়েছে। সংক্রমণ কমেছে বেশ কিছুটা। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। এই রকম পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা কাউন্টডাউন শুরু হয়ে যাবে অক্টোবর মাসেই করোনার তৃতীয় তরঙ্গের।

আরও পড়ুনঃ ডাক পাঠিয়েছেন শাহ! আজ ফের বৈঠকে বসছেন অমিত-জগদীপ

বিশ্বজুড়ে ৪০ জন চিকিৎসক, বিশেষজ্ঞ, গবেষক, ভাইরাসবিদ, মহামারি বিশেষজ্ঞ, গত ৩-১৭ জুন একটি আলোচনায় অংশ অংশ নেন, সেখানেই উঠে আসে এই পরিস্থিতির কথা। করোনাভাইরাসের তৃতীয় তরঙ্গ আসতে চলছে বলেও অনুষ্ঠানে উপস্থিত ৮৫ শতাংশ গবেষকই এই বিষয়ে সহমত প্রকাশ করেছ করেছেন। বাকি বিশেষজ্ঞরা মনে করছেন আগস্টের প্রথম সপ্তাহ থেকে সেপ্টেম্বরের ১২ তারিখের মধ্যে আসতে পারে এই তৃতীয় তরঙ্গ।

বিশেষজ্ঞদের মতে বর্তমান করোনাভাইরাসের আগের তরঙ্গের তুলনা তৃতীয় তরঙ্গ আরও বেশি বিধ্বংসী হতে পারে। দ্বিতীয় তরঙ্গে দেশের স্বাস্থ্য ব্যবস্থা চ্যালেঞ্জ এর মুখে পড়েছিল বিশেষজ্ঞরা মনে করছেন তৃতীয়তে এই চ্যালেঞ্জ আরো বড় ভাবে আসবে সকলের সামনে। দ্বিতীয় তরঙ্গে দেশব্যাপী অক্সিজেন-বেড এই জাতীয় জিনিসের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল যে গুলোই বেশি পরিমাণে কাজে লাগবে তৃতীয় তরঙ্গে।

এছাড়া বিশেষজ্ঞরা ভ্যাকসিনেশনের উপরেও জোর দিয়েছেন। তারা সকলেই একমত ভ্যাক্সিনেসন তৃতীয় তরঙ্গ আটকাতে বড় ভূমিকা পালন করবে। এখন পর্যন্ত দেশে ৫ শতাংশ মানুষের টিকাকরণ সম্ভব হয়েছে এই টিকাকরণ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে।বিশেষজ্ঞদের মতে টিকা অভিযানই পারে তৃতীয় তরঙ্গের হাত থেকে দেশকে বাঁচাতে।

ভারতে করোনার তৃতীয় তরঙ্গ আসতে পারে সেপ্টেম্বরেই! বিশেষজ্ঞরা জানিয়েছে প্রথম দুটি তরঙ্গের মতই তৃতীয় তরঙ্গে সবথেকে বেশি ঝুঁকি রয়েছে মাঝবয়সীদের। শিশুরাও আক্রান্ত হতে পারে। ২৬ থেকে ৪০ বছর বয়সী মানুষই বেশি আক্রান্ত হবেন তৃতীয় তরঙ্গে। তাই বিশেষজ্ঞরা সতর্ক করছেন এখন থেকে সাবধান না হলে এবং পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে আগামীতে তৃতীয় তরঙ্গ মারাত্মক আকার নেবে দেশে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন