ডাক পাঠিয়েছেন শাহ! আজ ফের বৈঠকে বসছেন অমিত-জগদীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডাক পাঠিয়েছেন শাহ! আর স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি তলবে সাড়া দিয়ে দু’দিনের মাতাহ্য আজ্জ ফের বৈঠকে বসছেন অমিত শাহ এবং বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। গত কয়েকদিন ধরেই দিল্লিতে আছেন তিনি। তবে তার কারণ এখন স্পষ্ট নয় রাজ্যের কাছে। ওয়াকিবহাল মহলের মতে ভোট পরবর্তী হিংসা নিয়েই রিপোর্ট দিতে দিল্লি পাড়ি দিয়েছেন বঙ্গের রাজ্যপাল।

আরও পড়ুনঃ ৫এর পাল্টা ৫০! হাফ সেঞ্চুরি বিধানসভার ভোট রেজাল্ট পুনর্গণনার দাবি BJP’র

নির্বাচনের পর থেকেই বাংলায় জারি নৃশংস রাজনৈতিক হিংসা, লাগাতার এই অভিযোগ তুলে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন ধনখড়। কখনো পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন উত্তরবঙ্গে কখনো বা নন্দীগ্রামে। বারবার জানিয়েছেন রাজ্যের পরিস্থিতি দেখে তিনি হতাশ, তিনি ভারাক্রান্ত। আর নীরব মমতা। এ সপ্তাহেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি লিখে তিনি পাড়ি দিয়েছেন দিল্লিতে। রাজ্যসরকার রাজ্যপালের এই দিল্লি গমন ভালো চোখে দেখেনি তা বোঝা গিয়েছে মুখ্যমন্ত্রী থেকে তৃণমূলের নেতা-মন্ত্রীদের মন্তব্যে। শাসক দল বারবার অভিযোগ করেছে রাজ্যপালের বিজেপি যোগের বিষয়ে।

Capture 5

ডাক পাঠিয়েছেন শাহ! আজ ফের বৈঠকে বসছেন অমিত-জগদীপ। দিল্লি গিয়েই ফুল ফর্মে বৈঠক করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সময় না হওয়ায় কাল বিলম্ব না করে চটপট বৈঠক করেছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। তার পরেই বৃহস্পতিবার সাক্ষাত করেছেন দেশের রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। ঠিক কী বিষোয়ে আলোচনা হয়েছে না জানালেও, ছবি সহ আলচনার সময়সূচী আপডেট দিয়েছেন নিজের ট্যুইটারে। গতকাল তাঁর বাংলায় ফেরার কথা থাকলেও জানানো হয়েছিল পরিবর্তন হচ্ছে তাঁর সূচী।

জল্পনা শুরু হয়েছিল তখনই, হঠাত কোন কাজে বদলে যাচ্ছে রাজ্যপালের রাজ্যের ফেরার দিন ক্ষণ। তার পরেই আজ সকালে রাজ্যপাল নিজে ট্যুইট করে জানান, জরুরি ভিত্তিতে আজ বেলা ১১টায় তাঁকে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ। বৈঠক করেই রাজ্যে ফিরবেন তিনি বিকেলে। বৃহস্পতিবারের পর আজ শনিবার। তিনদিনের মাথায়  উভয়ের দ্বিতীয় বৈঠক নিয়েন ইতিমধ্যে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন