নজরবন্দি ব্যুরো: ৫এর পাল্টা ৫০! হাফ সেঞ্চুরি বিধানসভার ভোট রেজাল্ট পুনর্গণনার দাবি BJP’র। একুশের বঙ্গ নির্বাচনে রাজ্যের সবকটি আসনের মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ আসন ছিল নন্দীগ্রাম। শুধু রাজ্য রাজনীতি নয় গোটা দেশের রাজনৈতিক মহলের চোখ ছিল এই আসনে। তার কারণ নন্দীগ্রাম বিধানসভায় দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই একসময়ের বিশ্বস্ত সেনাপতি বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ ইন্দ্রনীল সেনের উদ্যোগে ভ্যাকসিন পৌঁছাল ১০৫ বছর বয়সী হেমেন্দ্র বাবুর দুয়ারে।


এই আসনের ফলাফল কি হতে পারে তা নিয়ে সংবাদমাধ্যম থেকে জনগণ সবাই উৎকণ্ঠিত এবং উত্তেজিত ছিল অবশেষে ভোট গণনার দিন এই নন্দীগ্রাম কেন্দ্রে এক নাটকীয় পদ পরিবর্তন ঘটল। প্রথমে ঘোষণা করা হয়েছিল বারোশো ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে জয়লাভ করেছেন কিন্তু তার এক ঘন্টা পর হঠাৎ করেই ঘোষণা করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় নয় এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ২৫০০ ভোটে জিতেছেন।
এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কেন্দ্রে পুনর্গণনার আবেদন জানানো হয় কিন্তু কমিশন সেই আবেদন গ্রহণ করেনি ফলে বিজয়ী প্রার্থী রূপে ঘোষণা করা হয় বিজেপির শুভেন্দু অধিকারীর নাম। হেচান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই কেন্দ্রের ভোট ফলাফল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ কিন্তু তা বিশেষ কারণবশত আগামী বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। আর এবার এই মামলার যেরে বিজেপির পক্ষ থেকে নেওয়া হলো এক নতুন পদক্ষেপ। কিস এই পদক্ষেপ? বিশ্বস্ত সূত্রের খবর এবার বিজেপির পক্ষ থেকে মামলা করা হচ্ছে হাইকোর্টে তাদের দাবি দিয়ে ৫০ টি আসনে তারা কম ব্যবধানে জিতেছে সেই ৫০ টি আসনে এবার পুনর্গণনার দাবি জানানো হবে।
৫এর পাল্টা ৫০! হাফ সেঞ্চুরি বিধানসভার ভোট রেজাল্ট পুনর্গণনার দাবি BJP’র। রাজ্যের যে ৫০টি বিধানসভা আসনে বিজেপি এবার খুব কম ব্যবধানে হেরেছে তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও মহিষাদল, পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মালদার বৈষ্ণবনগর, মুর্শিদাবাদের বড়ওয়ান, উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া, বাঁকুড়ার রানীবাঁধ, পশ্চিম বর্ধমানের দূর্গাপুর পূর্ব ও রানীগঞ্জ এবং বীরভূম জেলার নানুর বিধানসভা কেন্দ্র।


এই কেন্দ্র গুলিতে জয়ের ব্যবধান কোথাও হাজারের নীচে, কোথাও আবার ৭ হাজারের সামান্য কম। এছাড়াও আরও বেশ কিছু আসন রয়েছে যেখানে জয়ের বিজেপির পরাজয়ের ব্যবধান ১০ হাজারের নীচে। এইসব আসনে এবার পুনর্গণনা চেয়ে আদালতে মামলা ঠুকতে চলেছে বিজেপি।








