সৌরভদের মেয়াদ বৃদ্ধি নিয়ে আজ রায় দিল না সুপ্রিম কোর্ট।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক জনের মেয়াদ শেষ হতে বাকি আর এক সপ্তাহ। আর এক জনের মেয়াদ ফুরিয়েছে আগেই। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-র শীর্ষপদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের সেই মেয়াদ বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ মামলার রায় আজ দিল না সুপ্রিম কোর্ট। ফলে আপাতত ঝুলেই রইল দুই বোর্ড কর্তার ভাগ্য।

আরও পড়ুনঃ এক দিনের মধ্যে বিজেপি ছাড়লেন মেহেতাব!

বিসিসিআই-এর সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় বসেছেন গত অক্টোবরে। কিন্তু লোঢা কমিটির সংস্কার অনুযায়ী বোর্ডের মসনদ থেকে এক সপ্তাহ পরে সরতে হতে পারে দেশের প্রাক্তন অধিনায়ককে। সুপ্রিম কোর্ট নির্দেশিত বাধ্যতামূলক কুলিং অফ নেওয়ার সামনে দাঁড়িয়ে সচিব জয় শাহও। রাজ্য সংস্থা ও বোর্ড মিলিয়ে জয়ের টানা ছয় বছর থাকা হয়ে গিয়েছে আগেই।সৌরভও সিএবিতে প্রথমে সচিব, পরে প্রেসিডেন্টের চেয়ারে প্রায় ৫ বছর কাটিয়েছেন।

গত বছর অক্টোবরে বোর্ড প্রেসিডেন্ট হন তিনি।সৌরভ বা শাহরা জানতেন, লোধা কমিশনের আইন মানতে হলে বেশিদিন চেয়ারে থাকা যাবে না। তাই ডিসেম্বরে বোর্ডের এজিএমে সিদ্ধান্ত নেওয়া হয়, যেভাবেই হোক আগামী বছর ছয়েক এই কমিটিকেই দায়িত্বে রাখতে হবে। কারণ, এত কম সময়ে ভারতীয় ক্রিকেটে কোনও বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়।

তাছাড়া তাঁদের কার্যকালের বেশিরভাগ সময়টা করোনা মহামারীর আবহেই কেটে গেল। এই পরিস্থিতিতে যদি তাঁরা দায়িত্ব ছেড়েও দেন তাতে বোর্ড অথৈ জলে পড়বে। তাই সবদিক ভেবেচিন্তে শীর্ষ আদালতে ‘কুলিং অফ’ তোলার আবেদন জানানো হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর