করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে মরিয়া রাজ্য, প্রস্তুতি তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা থেকে শিশুদের বাঁচাতে যুদ্ধ শুরু। করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে মরিয়া রাজ্য, শিশুদের বাঁচাতে ঢেলে স্বাস্থ্যব্যবস্থা সাজাচ্ছে সরকার। এনিয়ে প্রস্তুতি তুঙ্গে। অনেকটাই কম কোভিড সংক্রমণ আগের তুলনায়।

আরও পড়ুনঃ হড়পা বানে বিপর্যস্ত আমেরিকা, মৃত অন্তত ৪১

কিন্তু চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। বহু চিকিৎসক গবেষকই বলছেন, এই পর্যায়ে শিশুরা আক্রান্ত হতে পারে। করোনার তৃতীয় প্রবাহে শিশুদের বেশি সংক্রমণ যদি হয়, তা ঠেকানোর জন্য একগুচ্ছ পরিকল্পনা নিল রাজ্য স্বাস্থ্য দফতর। আগেই ১৩০০ শিশুর আইসিইউ এবং ৩৫০ টি সিক নিউবর্ন কেয়ার ইউনিট (SNCU) গড়ে তোলার কথা বলা হয়।

করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে মরিয়া রাজ্য, প্রস্তুতি নিয়েছে রাজ্য।

করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে মরিয়া রাজ্য, প্রস্তুতি নিয়েছে রাজ্য। 
করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে মরিয়া রাজ্য, প্রস্তুতি নিয়েছে রাজ্য।

 নতুন করে রাজ্যের তিনটি হাসপাতালকে সেন্টার অফ এক্সেলেন্স (COE) আখ্যা দিয়ে এইএসএনসিইউ এবং শিশু ইউনিটগুলিকে এর তত্ত্বাবধানে নিয়ে আসা হয়। ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতাল, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ-এই তিনটি হাসপাতালের প্রত্যেকটির অধীনে সর্বাধিক ৩০ টি সরকারি হাসপাতাল থাকবে যেখানে শিশুদের আইসিইউ আরো নতুনভাবে গড়ে তোলা হবে।

সেখানকার চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করা হবে। করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে মরিয়া রাজ্য, শিশুদের করোনা চিকিৎসার জন্য সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি সঠিকভাবে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে যদি কোনও শিশুর আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তবে তবে যেখানে পিকুর সুবিধা রয়েছে সেখানে স্থানান্তরিত করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর