গোটা বিশ্বে সামাজিক কাজে রেকর্ড করেছে রাজ্য, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্বে সামাজিক কাজে রেকর্ড করেছে রাজ্য, তথান পশ্চিমবঙ্গ সরকার। বাঁকুড়ায় আয়োজিত এক প্রসাসনিক বৈঠকে এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ অবশেষে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, মমতার ঘোষণায় সিলমোহর পর্ষদের।

মঙ্গলবার প্রসাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সামাজিক প্রকল্পের জন্য বাংলা সারা বিশ্বে রেকর্ড করেছে। তিনি বলেন, রাজ্যের ১০কোটি মানুষের মধ্যে প্রায় ৯ কোটি মানুষ কোনও না কোনও প্রকল্পের সুবিধা পেয়েছেন।

এদিন প্রশাসনিক আধিকারিকদের তিনি নির্দেশ দেন, সরকারি প্রকল্প গুলি যাতে রাজ্যবাসীর কাছে পৌছায় সেই দিকে নজর দিতে। তিনি জনপ্রতিনিধিদের পরামর্শ দেন, প্রত্যেক মানুষের কাজে গিয়ে তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে জানার জন্য। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন লোকের বাড়ি বাড়ি যান,

গোটা বিশ্বে সামাজিক কাজে রেকর্ড করেছে রাজ্য, এবং তাদের সুখদুঃখের, সমস্যার কথা জানুন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরোও বলেন, রাষ্ট্রসংঘের স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প। পাশাপাশি একাধিক প্রকল্পের পথ দেখিয়েছে পশ্চিমবঙ্গ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর