ভরসা নেই কেন্দ্রের উপর, আবাসের টাকা মেটাবে রাজ্য, ঘোষণা মমতার

ভরসা নেই কেন্দ্রের উপর, আবাসের টাকা মেটাবে রাজ্য, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ১১ লক্ষ মানুষের অ্যাকাউন্টে ঢুকবে প্রথম কিস্তির টাকা। ঘোষণা মমতার।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে বকেয়া আবাসের টাকা। একাধিক বার কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েও মেলেনি আবাসের টাকা দাবি রাজ্যের। আর তাই এবার কেন্দ্রের ওপর ভরসা না রেখেই রাজ্যই মেটাবে সেই টাকা। ১১ লক্ষ মানুষকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ১১ লক্ষ মানুষের অ্যাকাউন্টে ঢুকবে প্রথম কিস্তির টাকা। মোট ৩ কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য।

লোকসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রীর অন্যতম হাতিয়ার ছিল ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার মত একাধিক কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া। ভোটের আগেই বার বার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আবাসের বকেয়া টাকা মেটানোর দাবিতে। এমনকি বেঁধে দিয়ে ছিলেন সময় সীমা। এপ্রিলের মধ্যে বকেয়া টাকা না মেটালে রাজ্যের তরফ থেকেই মার্চ মাস থেকে আব্বাসের টাকা মেটানো কথা বলেন মুখ্যমন্ত্রী। তবে কিছুটা দেরি হলেও অবশেষে সেই বকেয়া টাকা মেটানর সিদ্ধান্ত নিল রাজ্য। নবান্নে পঞ্চায়েত, পূর্ত দফতরের সচিবদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে সিদ্ধান্ত। এবিষয়ে ভার্চুয়ালি সমস্ত জেলার ডিএমের সঙ্গেও  বৈঠক করেন মুখ্যসচিব। এরপরেই জানানো হয়য় বকেয়া টাকা মেটানোর কথা।

অন্যদিকে, হাই কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল এসএসসি। প্রায় ১৪ হাজার পদে নিয়োগের জন্য প্যানেল প্রকাশ। চূড়ান্ত প্যানেলে সবাই চাকরি পাবে বলে বিজ্ঞপ্তি দিয়ে  জানিয়ে দিয়েছে এসএসসি। পুজোর আগেই শুরু হবে এই কাউন্সেলিং এর তৎপরতা। নিয়োগ বিজ্ঞপ্তির ৮ বছর পর অবশেষে প্রকাশিত হল এই প্যানেল। ১-২ দিনের মধ্যেই কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি জারি করা হবে বলে খবর। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আরজি কর কাণ্ডে অনেকটাই ভাবমূর্তি নষ্ট হয়েছে রাজ্যের। তাই স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে এবং আগামী ২৬-এর নির্বাচনে ঘাস্ফুলের মাটি শক্ত করতেই তড়িঘড়ি এইসব সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর