নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে আজ লকডাউন। অন্যদিকে দীর্ঘদিনের অপেক্ষার পর আজকের দিনেই অযোধ্যা রামিমন্দিরের ভূমি পুজো। রাম মন্দিরের ভূমি পুজোর সাথে জড়িয়ে আছে রাম ভক্তদের আবেগ। গত মাসেই ঘোষণা করা হয়েছিল এই মাসে কোন কোন দিন রাজ্যে সম্পুর্ন লকডাউন থাকবে। লকডাউনের তারিখ ঘোষণার পরে একাধিকবার দিন পরিবর্তন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভূমি পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি, জানালেন রবিশঙ্কর।
কিন্তু তার পরেও ৫ তারিখ লকডাউনের সিদ্ধান্ত বহাল রেখেছেন মুখ্যমন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন যাতে আজকের দিনে রাজ্যে লকডাউন না করা হয়। অনেক আন্দোলনের পরে অবশেষে মন্দিরের ভূমি পুজো দিন এসেছে। যারা এই আন্দোলনের সাথে ছিলেন তারা সকলেই চান অনুষ্ঠানে উপস্থিত হতে। তাই ৫ তারিখ লকডাউন করার সিদ্ধান্তে বিবেচনা করার কথা বলেছিলেন দিলীপ ঘোষ।
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম অনুরোধে পাত্তা না দিয়ে লকডাউনের দিন বহাল রেখেছেন। রাজ্য কড়াকড়ি ভাবে চলছে লকডাউন। পুলিশ সক্রিয়। এদিন দিলীপ ঘোষ বলেন, রাষ্ট্রের বা দেশের উন্নয়নে, গৌরবে রাজ্যের মুখ্যমন্ত্রী কখনই মুখ খোলেননি। এই বিষয় কখনই তিনি সক্রিয় ভুমিকা পালন করেননি। বিজেপি রাজ্য সভাপতি পাকিস্তানের উপর ভারতের সার্জিকাল স্ট্রাইকের কথাও তুলে ধরেন। সার্জিকাল স্ট্রাইক নিয়েও মুখ্যমন্ত্রীকে অন্য সুরেই কথা বলতে শোনা গেছিলো।
দিলীপ ঘোষ বলেন, দীর্ঘকাল অপেক্ষা ও আন্দোলনের পর আজ অযোধ্যায় রাম মন্দিরের স্বপ্ন পূরন হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বিষয় কোন প্রতিক্রিয়া মেলেনি। বরং একাধিক বার অনুরোধ জানানো সত্ত্বেও এবং বার বার দিন পরিবর্তন করার পরেও এই দিনটিতে তিনি রাজ্যে লকডাউন বহাল রেখেছেন।



