ভূমি পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি, জানালেন রবিশঙ্কর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অযোধ্যা মামলায় আদালতের মধ্যস্থতাকারী হয়েও রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রবিশঙ্করকে। বুধবার রাম মন্দিরের ভূমিপুজো। প্রায় ১৩৫ বছরের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা।

আরও পড়ুনঃ রাম মন্দিরের ভূমি পুজোর দিন সম্প্রতির বার্তা দিলেন মমতা।

ঐতিহাসিক এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং উপস্থিত থাকছেন অযোধ্যায়।কিন্তু এই মামলায় আদালতের নিযুক্ত অন্যতম মধ্যস্থতাকারী শ্রী শ্রী রবিশঙ্কর। তাঁকেই ডাকা হয়নি ভূমি পুজোর অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী ছারাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপি ও আরএসএস এর নেতা নেত্রীরা। কয়েক দশক ধরে চলা রামমন্দির বিতর্কের অবসান হয়েছে শীর্ষ আদালতের রায়ে।

কিন্তু এই মন্দির মাসজিদ বিতর্কের সমাধানের জন্য ৩ সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল তৈরি করেছিল সুপ্রিম কোর্ট। আর তার মধ্যমনি ছিলেন রবিশাঙ্কর। আর সেই মানুষটিকেই এই ভূমি পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল না।

আমান্ত্রন যে পাননি সে কথা জানিয়েছেন রবিশঙ্কর।তিনি জানান তাঁকে আমন্ত্রণ জানানো নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে ভূমি পুজোয় থাকার ব্যাপারে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত