রাম মন্দিরের ভূমি পুজোর দিন সম্প্রতির বার্তা দিলেন মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কবিগুরু চোখে ছিল, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’। জওহরলাল নেহেরুর চোখে রাষ্ট্র ও সমাজের মঙ্গলসাধনে নির্মীত নদীবাঁধ প্রকল্পই ছিল মন্দির নির্মাণের সমান। আবার অটলবিহারী বাজপেয়ীর চোখে আইআইটি ও আইটি ক্যাম্পাস নির্মাণই ছিল মন্দির নির্মাণের সমান এই তিন মহান মানুষের পথ ধরেই

রামমন্দিরের ভূমি পুজোর দিনে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা টুইটে লিখেছেন, ‘হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান,মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো।’ 

ট্যুইট বার্তার অভিমুখ যে বিজেপির রামমন্দির নির্মাণের ঘটনায় দেশজুড়ে শুরু হওয়া আলোড়ন সে নিয়ে কোনও সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী কার্যত ট্যুইট করে মানুষকে মনে করিয়ে দিয়েছেন, একটি মন্দির নির্মাণ ঘিরে যে আলোড়ন উঠেছে তা সনাতন ভারতের ছবি নয়।

আসল ভারত লুকিয়ে আছে তার সর্বধর্মসমন্বয়তার মধ্যেই। জাতির জনক কিন্তু এই সর্বধর্মসমন্বয়তার কথাই বলে গিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত