নজরবন্দি ব্যুরো: মধ্যবিত্তের কপালে পড়ল ভাঁজ। ১৭ই অগাস্ট থেকে দিল্লি, গুজরাট, মুম্বই ও পশ্চিমবঙ্গ সহ দেশের যেখানে আমূল দুধ সরবরাহ হয়, সেই সব জায়গায় এই দুধের বাজার মূল্য প্রতি লিটারে আরও ২ টাকা বেড়ে যাচ্ছে।সংস্থার তরফে জানানো হয়েছে, উত্পাদন খরচ বৃদ্ধি পাওয়ার ফলেই দুধের দাম বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন:মা হতে চলেছেন বিপাশা বসু,নিজেই প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি
মাদার ডেয়ারি হল দিল্লি-এনসিআর বাজারের অন্যতম প্রধান দুধ সরবরাহকারী সংস্থা। পলি প্যাকে এবং ভেন্ডিং মেশিনের মাধ্যমে প্রতিদিন ৩০ লক্ষ লিটারের বেশি বিক্রি করে মাদার ডেয়ারি। আজ কোম্পানি এক আধিকারিক জানান,গবাদি পশুর খাদ্য খরচ গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। এই আবহে খরচ বৃদ্ধির কথা বিবেচনা করে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত। তাই আগামিকাল থেকে আমূল গোল্ডের আধা লিটারের প্যাকেটের দাম হবে ৩১টাকা, আমূল তাজার প্রতি ৫০০ মিলি প্যাকেটের দাম হবে ২৫ টাকা এবং অমূল শক্তির প্রতি ৫০০ মিলি প্যাকেটের দাম হবে ২৮ টাকা।

এদিকে দুধের দাম বাড়িয়েছে মাদার ডেয়ারিও। লিটার প্রতি দুই টাকা করে মূল্য বৃদ্ধি করেছে মাদার ডেয়ারি। এর জেরে ফুল ক্রিম মিল্কের এক লিটারের দাম হবে ৬১ টাকা। টোনড মিলকের লিটার বিকোবে ৫১ টাকা করে। ডবল টোনড মিল্কের দাম লিটার প্রতি ৪৫ এবং কাউ মিল্ক হবে ৫৩ টাকা।
দাম বাড়ল আমূল দুধের, প্রতি লিটারে ২টাকা করে

বুধবার থেকে ফুল ক্রিম দুধের দাম হবে ৬১ প্রতি লিটার, যা প্রতি লিটার ৫৯ ছিল। আর টোনড দুধের দাম বাড়বে ৫টাকা এবং ডাবল টোনড দুধের দাম বেড়ে ৪৫ হবে প্রতি লিটার। গরুর দুধের দাম লিটার প্রতি ৫৩ টাকা করা হয়েছে।



