Bipasha Basu: মা হতে চলেছেন বিপাশা বসু,নিজেই প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আলিয়া ভাটের পর এবার মা হতে চলেছেন বিপাশা বসু। অনেক দিন ধরেই ছিল গুঞ্জন। যদিও এত দিন এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বিপাশা-কর্ণ সিংহ গ্রোভার। এদিন সকালে ইনস্টাগ্রামে বিপাশা নিজের বেবি বাম্প-সহ দুটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁর সঙ্গে দেখা মিলছে স্বামী করণেরও।

আরও পড়ুন:দুই হিন্দু পণ্ডিতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, নতুন করে আতঙ্ক উপত্যকায়

প্রসঙ্গত, বিয়ের ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন বিপাশা-করণ।বিয়ের ৬বছর পর মা হতে চলেছেন তিনি। অতঃপর বিপাশা যে বেজায় উচ্ছ্বসিত, তার মন্তব্যেই সেটা প্রকাশ পেল।ইনস্টাগ্রামে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বেবি বাম্পের ফটোশুট করেছেন বিপাশা। যেখানে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরে বিপাশা ও করণ। বিপাশার শার্টের ফাঁক দিয়ে উঁকি মারছে তাঁর বেবি বাম্প। আর তাতেই স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন করণ।

মা হতে চলেছেন বিপাশা বসু,নিজেই প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি
মা হতে চলেছেন বিপাশা বসু,নিজেই প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি

তারকা দম্পতি লিখেছেন, “একটা নতুন সময়, নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমার জীবনে আরও একটি রং লাগছে। আরও একটু পূর্ণ হলাম আমরা। একা একা জীবনটা শুরু করেছিলাম। তারপর একে অপরের হাত ধরি। তখন থেকে একসঙ্গে পথ চলছি। পরস্পরের প্রতি এত ভালবাসা দেখতে তেমন ভাল লাগছিল না। তাই এতদিন যারা আমরা দুই ছিলাম, তারা খুব তাড়াতাড়ি তিনে পরিণত হতে চলেছি।আমাদের ভালোবাসার, আমাদের সন্তান খুব শিগগিরই আমাদের সঙ্গে যোগ দেবে। আর আমাদের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা, প্রার্থনা আর শুভেচ্ছা সবসময় আমাদের সঙ্গে থেকেছে। আমাদের জীবনে এভাবে জুড়ে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। এবার আমাদের সন্তানের স্পর্শে, জীবন আরও সুন্দর হতে চলেছে… দুর্গা দুর্গা।”

মা হতে চলেছেন বিপাশা বসু,নিজেই প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি

bipasha basu and karan singh large 1530 21

কিছুদিন আগেই বিপাশা বসুর গর্ভাবস্থার খবর সামনে আসে। বিপাশাকে ঢিলেঢালা এবং তুলনামূলক বড় সাইজের পোশাকে দেখে অনেকেই মনে করেছিলেন যে তিনি বেবি বাম্প লুকিয়ে রেখেছেন।আর এবার নিজেই সেই জল্পনা অবসান করে নিজেই এই খবরটি নিচ্ছিত করেন। উল্লেখ্য করণের সঙ্গে বিয়ের  আগে জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ প্রায় ৯ বছর লিভ-ইন রিলেশনে ছিলেন বিপাশা। এবং তাঁর  আগে দিনো মোরিয়ার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বিপস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত