নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক মাস ধরে পাল্লা দিয়ে বাড়ছে সমস্ত সবজির দাম। যার জেরে রীতিমত নাস্তানাবোধ হয়ে পড়ছে মধ্যবিত্ত থেকে নিম্নমধ্যবিত্ত। লঙ্কা থেকে শুরু করে টম্যাটো সবকিছুরই ব্যাপক দাম। এবার সেই ধাক্কা সামলাতে না সামলাতে শোনা যাচ্ছে সরষের তেলের মুল্য বৃদ্ধির কথা।
আরও পড়ুনঃ ‘রিমঝিম গিরে সাওয়ান, সুলগ সুলগ যায় মন!’ বৃদ্ধ দম্পতির নাচ মুহূর্তে ভাইরাল


কত কয়েকমাস ধরে দাপিয়ে বেড়েছে লঙ্কা, টম্যাটো থেকে শুরু করে পেঁয়াজ ও অন্যান্য সবজির দাম। তবে সরষের তেলের দামে গত একমাসে কোন পরিবর্তন ছিল না। তবে এবার শোনা যাচ্ছে পাইকারি বাজারে সরষের তেলের দাম প্রতি কেজি ১০ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

এই পরিবর্তন গত ১৫ থেকে ১৬ দিন যাবত লক্ষ করা গিয়েছিল। শুধু এখানেই শেষ নয় এর পাশাপাশি সমস্ত মার্চেন্টরা জানাচ্ছে প্রয়োজন পরলে তেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে। গত ১৫ দিন আগে পাইকারি বাজারে সরষের তেলের দাম ছিল প্রায় কেজি প্রতি ১১৫ টাকা। কিন্তু সেই দাম এই মাসের প্রথমেই গিয়ে ঠেকেছে ১২৫ টাকায়।
সবজির পর এবার সরষের তেলের দামবৃদ্ধি! মাথায় হাত মধ্যবিত্তের



কিন্ত ঠিক কি কারনে সরষের তেলের দামেও এত পরিবর্তন ঘটল? এই প্রসঙ্গ উঠতেই একজন মার্চেন্ট দাবি করেন সরষের তেলের মুল্য বৃদ্ধির পেছনে দায়ী পাকা আম। কারন বাজারে যখন পাকা আম আসে তখন নাকি সরষের তেলের চাহিদা সাধারন মানুষদের মধ্যে কমে যায়। কারন তারা তেলের ব্যাবহার তখন নাকি কম করেন খাবার হিসেবে ভাজাভুজির বদলে আমকেই বেঁচে নেন। এখন আমের সিজেন চলে গেছে তাই সরষের তেলের চাহিদা অনুযায়ী দাম বেড়েছে।







