আগামী ৫ বছরের মধ্যে উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাবে ক্যান্সার আক্রান্তের সংখ্যা, জানালো ICMR।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে আগামী পাঁচ বছরে উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাবে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর তরফ থেকে এমন তথ্যই জানানো হল। ICMR-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে ২০২৫ সালের মধ্যে ১২ শতাংশ বৃদ্ধি পাবে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। চলতি বছরের নিরিখে ভারপ্তে মোট ১৩ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত।

আরও পড়ুনঃ অব্যাহত করোনার দূর্বার গতি। রাজ্যে ২৪ ঘন্টায় মৃত্যু ৫৩ জনের।

কিন্তু ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা পৌছে যাবে ১৫ লাখে। এর মধ্যে ২৭.১ শতাংশ মানুষ তামাক সেবনজনীত ক্যান্সার আক্রান্ত বলে জানিয়েছে ICMR। উত্তর-পূর্ব ভারতে সব থেকে বেশি মানুষ আক্রান্ত। তার পরেই আসে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক ও স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা। মহিলাদের মধ্যে স্তন, ইউটেরাসে ক্যান্সার প্রবণতা বেশি দেখা যায়।

পুরুষদের মধ্যে ফুসফুস, মুখ গহ্বর, স্টম্যাক ক্যান্সার প্রবণতা বেশি লক্ষ করা যায়। ভারতে স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ১৪.৮ শতাংশ অর্থাৎ প্রায় ২ লক্ষ। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে ক্যান্সার পুরুষ ও মহিলা উভয়ের মধ্যেই দেখা যায়। এই সংখ্যা প্রায় ২ লক্ষ ৭০ হাজার। ভারতে স্তন, মাথা ও ঘাড়ের ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি, কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি করা হয়।

এবং কার্ভিক্স ক্যান্সারে ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি ও কেমোথেরাপিতে মীলত জোর দেওয়া হয়। ICMR-এর রিপোর্ট ২০২০ অনুযায়ী, চলতি বছরে ৬ লক্ষ ৭৯ হাজার ৪২১ পুরুষ ক্যান্সারে আক্রান্ত। ২০২৫ সালে যা ৭ লক্ষ ৬৩ হাজার ৫৭৫তে পৌঁছাবে। মহিলাদের মধ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ১২ হাজার ৭৫৮। ২০২৫ সালে যা ৮ লক্ষ ৬ হাজার ২১৮ তে পৌঁছাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত