টিকা নেওয়ার জন্য এবার সাধারণ মানুষের নাম নথিভুক্ত করা হবে; ঘোষণা ফিরহাদ হাকিমের!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টিকা নেওয়ার জন্য এবার সাধারণ মানুষের নাম নথিভুক্ত করা হবে। দেশজুড়ে গণহারে টিকাকরণ কর্মসূচি গত ১৬ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদনক্রমে করোনা যোদ্ধারাই আগে করোনা প্রতিরোধী ভ্যাকসিন পাবেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো পশ্চিমবঙ্গেও ষষ্ঠ পর্যায়ে টিকাকরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। আপাতত স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে জড়িত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাই টিকা পাচ্ছেন।

আরও পড়ুনঃ রাম-এর রাজনীতি! মূখ্যমন্ত্রীকে প্রায় এক লাখ চিঠি পাঠাচ্ছে বিজেপি

এরপর পুলিশ, পুর কর্মী এবং সাফাই কর্মীরা টিকা পাবেন বলে জানানো হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার, সাধারণ মানুষ কবে থেকে টিকা পাবেন সে সম্পর্কে এখনো কিছু জানায়নি । রাজ্য অবশ্য এবার সাধারণ মানুষকে টিকা দেওয়ার কথা ভাবছে।

টিকা নেওয়ার জন্য এবার সাধারণ মানুষের নাম নথিভুক্ত করা হবে। কলকাতার পুরসভার প্রধান প্রশাসক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি তেমনটাই আভাস দিয়েছেন। রবিবার চেতলায় ‘‌দুয়ারে সরকার’‌ শিবিরে উপস্থিত হয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, টিকা নেওয়ার জন্য এবার সাধারণ মানুষের নাম নথিভুক্ত করা হবে।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, সোমবার থেকেই কলকাতায় তার মেয়র্‌স ক্লিনিকে সাধারণ মানুষের নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে। আপাতত ৫০ বছরের বেশি বয়সীরাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তবে তিনি জানিয়েছেন, “আজকে নাম লিখিয়ে যদি মনে করেন পরশুই টিকা পেয়ে যাবেন, তাহলে কিন্তু ভুল করবেন!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর