নজরবন্দি ব্যুরোঃ নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ তারিখ থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সিরিজ। সেইমতো গত রবিবার পাকিস্তানে পৌঁছে গিয়েছে অজি ক্রিকেটাররা। এসবের মাঝেই নতুন করে চিন্তা দেখা দিয়েছে সকলের মাথায়। টেস্ট ম্যাচের বল গড়ানোর আগেই প্রাণনাশের হুমকি পেলেন অজি তারকা অ্যাস্টন অ্যাগার। যা নিয়ে দ্রুততার সাথে সক্রিয় হয়ে ওঠে অজি বোর্ড।
আরও পড়ুনঃ Vladimir Putin: ইউক্রেন হামলার জের, সম্মানসূচক ব্ল্যাক বেল্ট হারালেন পুতিন


গতকাল স্যোশাল মিডিয়ায় এই অজি ক্রিকেটারের প্রসঙ্গে হুমকির বার্তা পাঠায় দুষ্কৃতিরা। অ্যাস্টন অ্যাগারের স্ত্রীর ইন্সটাগ্রামে বলা হয়, ”হাই, ম্যাডেলিন আশা করি ভাল আছ। তোমার স্বামীকে একটু সতর্ক করে দিও। যদি ও পাক সফরে আসে তাহলে আর বেঁচে ফিরতে পারবে না। দীর্ঘজীবী হোক টিটিপি এবং তালিবান। তোমার সন্তানরা ওদের বাবার অনুপস্থিতি খুব অনুভব করবে। পাকিস্তানে আসলে খুলি উড়ে যাবে।”
এই প্রসঙ্গে সিডনি মর্নিং হেরাল্ডে বলা হয়েছে, অ্যাগারকে পাঠানো এই হুমকির সত্যতা স্বীকার করে নিয়েছে দলের মুখপাত্র। তিনি বলেন, গোটা বিষয়টি নিয়ে তদন্তের পর জানা গিয়েছে, একটি ফেক প্রোফাইল থেকে পাঠানো হয়েছিল ম্যাসেজ। তবে এই ঘটনা নতুন নয়। সুদূর অতীতে হুমকি ও নিরাপত্তার অভাবে পাকিস্তান সফর বাতিল করেছে একাধিক দেশ।
ফেক প্রোফাইল থেকে পাঠানো হয়েছিল ম্যাসেজ, সামনে এল আসল তথ্য

গত টি-টোয়েণ্টি বিশ্বকাপের আগে পাক সফর বাতিল করেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। যা নিয়ে সেই সময় উঠেছিল একাধিক প্রশ্ন। তবে এবার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েণ্টি সিরিজ খেলতে এসেছে অজিরা। তবে মাঠে নামার আগেই এমন ঘটনা চিন্তায় রেখেছে সকলকে। জনসমক্ষে গোটা বিষয়টি এড়িয়ে গেলেও চাপ অনুভব করতে শুরু করেছে অজি দলের মুখপাত্র।









