নজরবন্দি ব্যুরোঃ রুশ প্রেসিডেণ্টের ইউক্রেন আক্রমনের ঘোষণায় নিন্দের ঝড় গোটা বিশ্বে। রাশিয়ার শক্তিশালী যেভাবে ইউক্রেনের মতো দেশের উপর শক্তি প্রয়োগ করছে তা মানতে নারাজ পশ্চিমের দেশগুলি।অনেকেই কাঠগড়ায় তুলেছে ভ্লাদিমির পুতিনকে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে অর্থনৈতিক বয়কটের ডাক উঠেছে ফ্রান্স সহ বেশকয়েকটি দেশে। এবার সে দেশের প্রেসিডেণ্টের থেকে কেড়ে নেওয়া হল তায়কোয়াণ্ডো ব্ল্যাক বেল্ট। যার কারন হিসেবে অনেকেই দেখছেন ইউক্রেন হামলার জের।
আরও পড়ুনঃ Russia-Ukraine war: ইউক্রেনে ভ্যাকিউম বম্ব ব্যবহার রুশ বাহিনীর, নিরব আমেরিকা


জানা গিয়েছে, ইউক্রেনের উপর অমানবিক আক্রমনের ফলেই নাকি পুতিনের থেকে এই সম্মান কাড়ার পরিকল্পনা খেলার নিয়ন্ত্রনকারী সংস্থার। গতকাল ফেডারেশনের তরফে এই প্রসঙ্গে বিশেষ বিবৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, যে ইউক্রেনে নিরীহদের ওপর আক্রমন হয়েছে তার প্রতিবাদ জানানো হচ্ছে। তাদের আশা খুব তাড়াতাড়ি শেষ হবে এই যুদ্ধ।
ইউক্রেন হামলার জের, তায়কোয়ান্দোর সম্মান হাতছাড়া পুতিনের
পাশাপাশি ফেডারেশনের তরফে ঠিক করা হয়েছে, আগামী দিনে রাশিয়া ও বেলারুশে তায়কোয়ান্দোর কোনও ইভেন্ট আয়োজন করতে দেওয়া হবে না। সেইসঙ্গে ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো অনুষ্ঠানে রাশিয়ার পতাকা ও রাখা হবেনা। বলতে গেলে রাশিয়াকে কোনঠাসা করার সমস্ত পরিকল্পনা করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে। অপরদিকে গত সোমবার অলিম্পিক কমিটির তরফে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহনে জারি হয় নিষেধাজ্ঞা।







