নজরবন্দি ব্যুরোঃ জুন মাসে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য ১৮ জনের ভারতীয় দল ঘোষণা করলেন নিবার্চকরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুনঃ এবার কি মন্ত্রী হবেন সোহম চক্রবর্তী? কি বললেন অভিনেতা বিধায়ক


এমনিতে গত দুই সিরিজে যেসব দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন তিনি, তবে এই মুহূর্তে ভারতীয় দলে তিনি যে অপরিহার্য তা বলাই বাহুল্য। অতিরিক্ত হিসেবে দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান এবং আরজান নাগওয়াসওয়ালা। এক নজরে দেখুন ভারতীয় দলঃ
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, ঋষভ (উইকেটকিপার), রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, উমেশ যাদব। কেএল রাহুল ও ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার) ফিটনেস ছাড়পত্রের সাপেক্ষে।







