নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথবাক্য পাঠ করেন। এরপর বৃহস্পতিবার বিধায়ক পদে শপথ নেন মমতা-শিবিরের একগুচ্ছ তারকাপ্রার্থী। চিরঞ্জিৎ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিকদের সঙ্গে এদিন শপথ নেন সোহম চক্রবর্তী। এঁদের মধ্যে চিরঞ্জিৎ ছাড়া বাকি প্রত্যেকেই প্রথমবারের জন্য বিধায়ক পদে শপথ গ্রহণ করেন।
আরও পড়ুনঃ মেয়ো রোড থেকে লালবাজার সেন্ট্রাল লক আপ! পরে জামিনে মুক্ত অগ্নিমিত্রা-রূপা


অভিনেতা সোহম চক্রবর্তী পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে বিধানসভা ভোটে জয়ী হয়েছেন।প্রথমবার নির্বাচনী জয়ের স্বাদ পেয়েছেন সোহম। ভোট প্রচারের ময়দানে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে ঠিক যেমনটা খেটেছিলেন, প্রতিদানও পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক।
বিধায়ক হিসেবে শপথ নেন সোহম।ভোটে জেতার পর শুক্রবারই প্রথম নিজের বিধানসভা এলাকায় এসেছিলেন তৃণমূলের তারকা বিধায়ক।বেশ কিছুক্ষণ এলাকায় কাটান তিনি।
এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রথমবার জয়ী তৃণমূল নেতা সোহম বলেন “বিধায়ক হতে পেরেছি। সেটা কম বড় প্রাপ্তি নয়। মন্ত্রীত্বের ব্যাপারটা ঠিক করবেন নেত্রী। এনিয়ে আমার কোনও বক্তব্য নেই।”









