বাঁচাতে হবে দিল্লিকে, অক্সিজেন সাপ্লাইয়ে বাধা দিলে ফাঁসি কাঠে ঝোলানোর নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাঁচাতে হবে দিল্লিকে, অক্সিজেন সাপ্লাইয়ে বাধা দিলে ফাঁসি কাঠে ঝোলানোর নির্দেশ হাইকোর্টের। অক্সিজেনের ঘাটতি প্রবল দেশজুড়ে। কেন্দ্রকে এই কঠিন পরিস্থিতি সামলানোর জন্য কড়া ভাবে জানিয়েছিল আদালত। তার মধ্যেই প্রতিদিন ফুটে উঠছে অক্সিজেনের অভাবে মৃত্যুর চিত্র।

আরও পড়ুনঃ অক্সিজেন শেষ তাই ছেড়ে দেওয়া হবে করোনা রোগীদের, মর্মান্তিক বার্তা ৪ হাসপাতালের।

সবথেকে পরিস্থিতি খারাপ দিল্লিতে। গতকাল রাতেই রাজধানীতে অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন ২০ জন। লড়ছেন ২১৫ হন, কিন্তু নেই পর্যাপ্ত অক্সিজেন। দিল্লির একাধিক হাসপাতালে শেষ অক্সিজেন, কোথাও বা যা আছে তা দিয়ে চলবে বড়জোর দুই ঘণ্টা। চোখের সামনে চিকিৎসকরা দেখছেন ধীরে ধীরে অক্সিজেনের অভাবে থমকে যাচ্ছে প্রাণ। এই পরিস্থিতিতে রাজধানীতে অক্সিজেন সাপ্লাই নিয়ে আরো কড়া পদক্ষেপ নিয়েছে হাই কোর্ট। করোনা রোগীদের অক্সিজেন সাপ্লাইয়ে কোনো রকমের বাধা দিলে, কাউকে রেয়াত নয়। ফাঁসি কাঠে ঝোলানো হবে বলেও আজ জানানো হয়েছে দিল্লি হাই কোর্টের তরফ থেকে।

দেশে এই মুহূর্তে চলছে করোনা দ্বিতীয় ওয়েভ। এই কঠিন পরিস্থিতিতে ধুঁকছে দেশের সব রাজ্যই। সবথেকে অবস্থা খারাপ রাজধানীতে। থরে থরে সাজানো মৃতদেহ আর স্বজন হারানোর চিৎকার শুধু দিল্লির পথে পথে। পাওয়া যাচ্ছে না দাহ করার জায়গা। দেশের দ্বিতীয় দফার সংক্রমণকে সুনামির সঙ্গে তুলনা করে দিল্লি হাই কোর্টের একটি মামলা জানিয়েছে, চরম সংকটের এই সময়েও হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না।

কে বা কারা এই সরবরাহে এই ব্যাঘাত ঘটাচ্ছে তা জানা গেলে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী অথবা স্থানীয় প্রশাসনের কোনও কর্তাব্যক্তিকেই ছে়ড়ে কথা বলা হবে না। দিল্লি সরকারের তরফ থেকে আদালতে জাজানো হয়েছে এই পতিস্থিতিতে ৪৮০ মেট্রিক্টন অক্সিজেন নে পেলে ভেঙ্গে পড়বে পরিকাঠামো, কোনভাবেই সম্ভব হবেনা সারভাইভ করা।

দিল্লির ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে কেজরিওয়ালের সরকার দাবী জনিয়েছে আরও অক্সিজেনের। তাঁদের দাবী অক্সিজেন পর্যাপ্ত না পেলে কী পরিস্থিতি হতে পারে, তা আমরা গত ২৪ ঘন্টায় দেখেছি। কেব্দ্রের তরফ থেকে দিল্লি এই মুহুর্তে ২৯৭ মেট্রিক টন অক্সিজেন পেয়েছে। প্রয়োজন আরও অক্সিজেন। সেই দাবীতেই আদালতের দ্বারস্থ হয়েছে দিল্লি সরকার।

এ বিষয়ে কেন্দ্রের কাছে দিল্লি হাই কোর্ট স্পস্ট ভাবে জানতে চেয়েছে, কবে এবং কখন পর্যাপ্ত অক্সিজেন পাবে দিল্লি তা স্পস্ট করে জানানো হোক কেন্দ্রের তরফে। সঙ্গে এও বলা হয়েছে, অক্সিজেন সাপ্লাইয়ে কেউ বাধা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবেনা,

বাঁচাতে হবে দিল্লিকে, এই কঠিন পরিস্থিতিতে অক্সিজেন সাপ্লাইয়ে বাধা দিলে তাঁকে ফাঁসি কাঠে ঝোলান হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। অন্যদিকে, ঘটনার প্রেক্ষিতে দিল্লিকে ‘ছিঁচকাঁদুনে বাচ্চা’ বলে কেন্দ্রের বক্তব্য এই কটিন পরিস্থিতিতে সব রাজ্য নিজেদের মতো করে অক্সিজেনের জোগাড় করছে, কেন্দ্র শুধু সাহাজ্য করছে মাত্র, কিন্তু দিল্লি কোন রকম চেষ্টা চরিত্র না করেই কেবল কেন্দ্রের অপর ভরসা করে বসে আছে, এবং দোষারপ করছে কেন্দ্রকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর