নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগে ওজন কমাতে চান? কিন্তু এখন জিমগুলো চাইছে অতিরিক্ত টাকা। সেই টাকা মাসের শেষে গুনতে বেশ কষ্ট হচ্ছে? কারন সংসারে রয়েছে প্রচুর খরচা। কিন্তু জিম যেতে পারছেন না বলে মন খারাপের কোন কারন নেই। কারন জিম না গিয়েও কিন্তু ওজন কমানো সম্ভব। তাও আবার শুধুমাত্র বাড়ির কাজ করার মাধ্যমে।
আরও পড়ুনঃ গণেশ চতুর্থীতে জপ করুন তারই ১০৮ নাম, তবেই কাটবে অর্থ সংকট- বিপদ, জেনে নিন নামগুলি
বাড়ির সাধারন সমস্ত কাজ যেমন ঘর ঝাঁট দেওয়া, মেঝে মোছা, বাসন মাজা, সিঁড়ি ভাঙার আরও যেসমস্ত কাজ থাকে সেগুলোর মাধ্যমেও অনেক ক্যালোরি বার্ন হয়। এই কাজগুলো করার মাধ্যমেও আপনার ওজন নিয়ন্ত্রনে রাখা সম্ভব।

বিশেষজ্ঞরা জানাচ্ছে আপনি যদি টানা একঘণ্টা কাজ করতে পারেন তাহলে সেটি জিমে ২০ মিনিট ওয়ার্কআউট করার সমান হবে। তবে ব্যায়াম করার সময় মাথায় রাখতে হবে যাতে আধুনিক পদ্ধতিতে কাজ যেন না করেন। অথাৎ ভ্যাকিয়ম ক্লিনার বা মপের মাধ্যমে ঘর পরিস্কার করলে চলবে না।
জিমে চাইছে অতিরিক্ত টাকা! বাড়ির এইকাজ গুলো করুণ

চেষ্টা করবেন যাতে একদম হাঁটু মুড়ে বা মাতিতে বসে কাজ করতে পারেন। কারন হাঁটু মুড়ে কাজ করলে কিন্তু পেটে ভীষণভাবে চাপ পরবে। যা পেটের পাশাপাশি কোমরের চাপ কমাতেও সাহায্য করবে। তবে আপনার যদি হাঁটু বা কোমরের সমস্যা থাকে তবে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন কিংবা করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন।



