রাজ্যের পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আশঙ্কা জানিয়ে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আশঙ্কা জানিয়ে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের। রাজ্যের সঙ্গে বরাবরই তেঁতো সম্পর্ক রাজ্যপাল জগদীপ ধনখরের। বরাবরই রাজ্যের চরম বিরোধিতা করে বিজেপির হয়ে কথা বলতে অভ্যস্ত তিনি। কিছুদিন আগেই তৃতীয় মমতা সরকারের শপথগ্রহনের পরেই সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে ক্ষোভ উগরে দেন। শুধু তাই নয় রাজ্যকে না জানিয়েই চলে যান হিংসা কবলিত এলাকায়।

আরও পড়ুনঃ দিলীপকে ঘিরে বিক্ষোভ কি পরিকল্পনামাফিক? ভাইরাল অডিও ক্লিপ নিয়ে জল্পনা।

সেখানে গিয়ে শুধুমাত্র বিজেপির কর্মীদের সাথেই দেখা করেন তিনি। বিরোধী বিভিন্ন দলগুলি তাঁকে বিজেপির সদস্য বললেও তাতে তাঁর কুছপরোয়া নেই।আর এবার ফের ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুলে ডেকে পাঠালেন রাজ্যের সদ্য নিয়োগ হওয়া মুখ্য সচিবকে। টুইট করে তিনি জানান ” রাজ্যের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। নিরাপত্তা বলে কিছু নেই। এহেন অবস্থায় তাই মুখ্যসচিবকে সোমবার রাজভবনে ডাকা হয়েছে। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে রাজ্য কী পদক্ষেপ করেছে? আইন শৃঙ্খলা নিয়ে তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হবে।”

জানা গিয়েছে আগামীকাল বিস্তারিত রিপোর্ট চেয়ে রাজভবনে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করেছেন রাজ্যপাল। এদিন ট্যুইট করে আরও জানান “বিরোধীদের ভোট দেওয়ার সাহস দেখানোর শাস্তি পাচ্ছেন অনেকে। বিরোধীদের সামাজিক বয়কট করা হচ্ছে। এখনও পুরোদমে ভোট পরবর্তী হিংসা চলছে। যা মানবতার লজ্জা। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই। পুলিশও নীরব দর্শকে পরিণত হয়েছে।” প্রসঙ্গত কেশপুরের ঘটনা নিয়েও রাজ্যের শাসকদলকে খোঁচা দিতে ছাড়েননি রাজ্যপাল। আর জগদীপ ধনকড়ের ট্যুইটের পর কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

রাজ্যের পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আশঙ্কা জানিয়ে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের। তিনি পাল্টা দিয়ে বলেছেন “উনি বিজেপির দালালের মত কাজ করছেন, নির্বাচনের আগেই পরিবর্তনের ডাক দিয়েছিলেন। যেগুলি উনি করছেন সেগুলি একেবারেই শোভা পায় না।” রাজ্য রাজ্যপাল দ্বন্দ্বে ফের উত্তপ্ত রাজনীতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর