Dilip Ghosh: সবাইকে কামড়াচ্ছে সরকার, টেট আন্দোলনকারীদের কামড় প্রসঙ্গে বিস্ফোরক দাবি দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এক্সাইড মোড়ে চাকরি  বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।আন্দোলনকারী অরুণিমা পালের হাতে কামড় দিতে দেখা যায় মহিলা পুলিশকর্মী ইভা থাপাকে। যদিও সেই অভিযোগ নস্যাৎ করেছে পুলিশ। পালটা আন্দোলনকারীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে পুলিশ। তবু তা নিয়ে চলছে রাজনৈতিক তরজা। আর এবার এ নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের জামাইবাবুকে ইডির তলব, উঠে আসতে পারে একাধিক তথ্য

বৃহস্পতিবার নিউটাউনে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, “সরকার সবাইকে কামড়াচ্ছে। অথৈ জলে পড়েছে। ডিএ নেই। ধর্না চলছে। চাকরি নেই। বেতন নেই।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “কিছুক্ষণের জন্য মুড চেঞ্জ করার জন্য ওঁ কখনও চেন্নাই যাচ্ছেন। কখনও দার্জিলিং যাচ্ছেন। সব কিছু হাতের বাইরে চলে গিয়েছে। আর সামলানোর ক্ষমতা নেই।”

সবাইকে কামড়াচ্ছে সরকার, টেট আন্দোলনকারীদের কামড় প্রসঙ্গে বিস্ফোরক দাবি দিলীপের
সবাইকে কামড়াচ্ছে সরকার, টেট আন্দোলনকারীদের কামড় প্রসঙ্গে বিস্ফোরক দাবি দিলীপের

দিলীপ ঘোষ আরও বলেন, দিলীপ বলেন, “পুলিশ তৃণমূলের ক্যাডার। পুলিশের প্রতি মানুষের ব্যবহারও পাল্টে যাচ্ছে। মানুষের ধৈর্যচ্যুতি ঘটেছে। সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে। পুলিশকে দিয়ে তোলা তলানো হচ্ছে। গরুর টাকা উঠছে। পুলিশের কাজ কি আমরা ভুলে গেছি।”

প্রসঙ্গত, চাকরিপ্রার্থীদের আন্দোলনে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে লালবাজার। পুলিশের প্রিজন ভ্যানের নীচে শুয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে যাওয়া হয়। কেবল টেট নয়, ডেঙ্গু সচেতনতায় ফিরহাদ হাকিমের রাস্তায় নেমে প্রচারের ঘটনাকের কটাক্ষ করেন বিজেপি নেতা।

সবাইকে কামড়াচ্ছে সরকার, টেট আন্দোলনকারীদের কামড় প্রসঙ্গে বিস্ফোরক দাবি দিলীপের

dilip 4কোদাল হাতে পথে মেয়রকে দেখে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ”এতদিন তো বলছিল কিছুই হয়নি। সব ঠিক আছে। তারপর হাসপাতালের সুপার, দলের নেতা, নেতার আত্মীয় ডেঙ্গি আক্রান্ত হওয়ায় পথে নেমেছেন। স্বীকার করুন যে পরিস্থিতি জটিল। বেঘোরে লোক মরছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। পাপ আপনারা করেছেন। তার ফল আমাদের ভুগতে হচ্ছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর