Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের জামাইবাবুকে ইডির তলব, উঠে আসতে পারে একাধিক তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের জামাইবাবু কমলাকান্ত ঘোষকে এবার তলব ইডির। ইডি সূত্রে খবর, এর আগে বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলে অভিযান চালিয়েছিল সিবিআই। এবার সেই ভোলে ব্যোম রাইস মিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁকে। অনুব্রত মণ্ডলের জামাইবাবুকে ইডির তলব। কি উঠে আসে? এখন সেটাই দেখার।

আরও পড়ুনঃ Nandigram: নন্দীগ্রামে কুণাল ঘোষের সামনে তৃণমূলের বিক্ষোভ, বিজেপির মঞ্চ উপড়ে ফেলার নিদান

এমনিতেই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নজরে ছিল অনুব্রত সহ একাধিক জনের বিপুল সম্পত্তি। সেকারণেই অনুব্রত ঘনিষ্ঠদের বারবার তলব করেছে সিবিআই ও ইডি। সেই তালিকায় রয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। ভোলে ব্যোম রাইস মিল সংক্রান্ত একাধিক তথ্য পেতেই তলব করা হয়েছে।

অনুব্রত মণ্ডলের জামাইবাবুকে ইডির তলব, উঠে আসবে একাধিক তথ্য 
অনুব্রত মণ্ডলের জামাইবাবুকে ইডির তলব, উঠে আসবে একাধিক তথ্য 

অন্যদিএক, আজ অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব করেছে ইডি। ইডির সন্দেহ গরু পাচারেরে টাকা মলয় পিটের সংস্থার মাধ্যমেই সাদা করা হয়েছে। এর আগে একাধিকবার মল্য পিটকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেতে চেয়েছিল ইডি। কিন্তু মলয় পিটের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়তেই ফের তলব করা হয়েছে তাঁকে।

অনুব্রত মণ্ডলের জামাইবাবুকে ইডির তলব, উঠে আসবে একাধিক তথ্য 

অনুব্রত মণ্ডলের জামাইবাবুকে ইডির তলব, উঠে আসবে একাধিক তথ্য 
অনুব্রত মণ্ডলের জামাইবাবুকে ইডির তলব, উঠে আসবে একাধিক তথ্য 

তবে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নজর ছিল ইডির। এরকমই একাধিক অনুব্রত ঘনিষ্ঠ ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেফারেন্স হিসাবে নাম রয়েছে কমলাকান্তের। এমনকি সেই সমস্ত ব্যক্তির ব্যাঙ্কের ফর্মও তিনিই ফিলআপ করেছিলেন। ইডির তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। অনুব্রত নিজের ঘনিষ্ঠ ব্যক্তিরা ছাড়াও পরিবারের একাধিক সদস্যের নামে এই বিপুল পরিমাণ কালো টাকা সাদা করেছেন। এবার ইডি আধিকারিকরা কমলাকান্ত ঘোষকে তলব করে সেটাই জানতে চাইবেন যে, এই ঘটনায় অনুব্রত মণ্ডলের জামাইবাবু কীভাবে লাভবান হয়েছেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর