বাড়ছে আতঙ্ক, নাগাল্যান্ড থেকে এবার দাবানল ছড়িয়ে পড়ল মণিপুরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার নাগাল্যান্ডের জুকো রেঞ্জ থেকে দাবানল ক্রমে ছড়িয়ে পড়ল উত্তর-পূর্বের আরেকটি রাজ্য মণিপুরে। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে মণিপুর সরকার ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং সেনার সহযোগিতা চেয়ে পাঠিয়েছে। প্রসঙ্গত, বিগত মঙ্গলবার মণিপুরের সীমান্ত লাগোয়া নাগাল্যান্ডের জুকো রেঞ্জে বনে আগুন লেগে যায়। সেই আগুন ধীরে ধীরে এগোতে এগোতে বৃহস্পতিবার মণিপুরের সেনাপতি জেলায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: বাড়ছে আতঙ্ক, নাগাল্যান্ড থেকে এবার দাবানল ছড়িয়ে পড়ল মণিপুরে

ইতিমধ্যেই বৃহস্পতিবার হেলিকপ্টারে করে সেনাপতি জেলার পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাহায্য চেয়ে পাঠান। শুক্রবার জুকোউ উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখার পর সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন শাহ। এ দিন টুইট করে বীরেন সিংহ বলেন, ‘অমিত শাহজি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন’।

জনপ্রিয় ট্রেকিং রুট ও পর্যটনস্থল জুকো উপত্যকা লাগোয়া জুকো পাহাড়ে ট্রেকিং রুটের কাছেই মঙ্গলবার আগুন জ্বলতে দেখা যায়। বন দফতর, দমকল, পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য একত্রে লড়াই চালিয়ে যাচ্ছেন শুরু থেকেই। আগুন নেভানোর জন্য বিশেষ বাম্বি বাকেট লাগানো হেলিকপ্টার জুকো পাহাড়ে পাঠানো হয়েছে।

বাড়ছে আতঙ্ক, নাগাল্যান্ড থেকে এবার দাবানল ছড়িয়ে পড়ল মণিপুরে, প্রশাসন সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে বহু বনজ সম্পদের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও সব রকম পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে বলে দাবি প্রশাসনের। অন্য দিকে, নাগাল্যান্ডেও আগুন নিয়ন্ত্রণের কাজে দমকল, পুলিশ, বন দফতর দিনরাত কাজ করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর